শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে ব্যর্থ : গণতান্ত্রিক বাম মোর্চা
প্রথম পাতা » জাতীয় » আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে ব্যর্থ : গণতান্ত্রিক বাম মোর্চা
মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে ব্যর্থ : গণতান্ত্রিক বাম মোর্চা

---

ঢাকা প্রতিনিধি :: আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে ব্যর্থ। গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের স্বার্থ এদের হাতে নিরাপদ নয়। তারা মুক্তিযুদ্ধের স্বপ্নকে ভূলুণ্ঠিত করেছে। শুধুমাত্র ক্ষমতার স্বার্থে তারা জনগণের সম্পদ লুটপাট করে মুষ্টিমেয় মানুষকে লক্ষ কোটি টাকার পাহাড় গড়ার ব্যবস্থা করে দিচ্ছে। বৈষম্য ক্রমাগত বাড়ছে। গত কয়েক দিন ধরে বামপন্থিদের বিকল্প শক্তি সমাবেশ করার বিষয়টি বার বার আলোচনায় উঠে আসছে। মানুষের আকাঙ্ক্ষা- দেশের বিদ্যমান পরিস্থিতির বিপরীতে বিকল্প শক্তি গড়ে উঠুক। গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, লুটপাট, সাম্রাজ্যবাদ নির্দেশিত নীতির বিরুদ্ধে বিকল্প গড়ে উঠুক।
স্বাধীনতার পর গত ৪৭ বছর ধরে বুর্জোয়া শ্রেণির দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং সামরিক বাহিনী দেশ শাসন করেছে। তার ফল দেখছে দেশ। ’৭১ এর নয় মাসে ত্রিশ লক্ষ মানুষের আত্মদান, দুই লক্ষ নারীর সম্ভ্রম আর সমগ্র জাতির ত্যাগের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতার ফসল- সমাজতন্ত্র, আজ সংবিধান থেকেও নির্বাসিত। গণতন্ত্রহীনতায় ধুঁকছে দেশ। ধর্মনিরপেক্ষতাকে কলঙ্কিত করা হয়েছে রাষ্ট্রধর্ম দিয়ে।
রাষ্ট্র পরিচালনায় ফ্যাসিবাদী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাস, অপরাধ বাড়ছে। নির্বাচন ব্যবস্থা প্রহসনে পরিণত করা হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে। তারা সাম্প্রদায়িক ও স্বৈরাচারী অপশক্তিকে সাথে নিতে ও মদদ দিতে দ্বিধা করে না। এদের হাত থেকে দেশ ও মানুষ বাঁচাতে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্রের লক্ষ্যে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে হবে। নেতৃবৃন্দ ‘এ জন্য দেশের সকল বাম-গণতান্ত্রিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের প্রতি ঐক্যবদ্ধ হয়ে দ্বি-দলীয় অপরাজনীতির বিপরীতে জনগণের নিজস্ব বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান।

৩০ জুলাই রবিবার  জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। সমাবেশে সমাপনি বক্তব্য দেন ও কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

এসময় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক কমরেড জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

সমাবেশ সঞ্চলনা করেন, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন।

উল্লেখ্য, আগামী ৯ আগষ্ট বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সমাবেশ থেকে ‘ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার রুখে দাড়ানোর দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এর কর্মসূচি ঘোষণা করা হয়।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)