মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে চীফ জুডিশিয়াল আদালতের নতুন ভবনে আগুন
ময়মনসিংহে চীফ জুডিশিয়াল আদালতের নতুন ভবনে আগুন
ময়মনসিংহ অফিস :: (১৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১০মি.) ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতের নতুন ১০তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
১ আগষ্ট মঙ্গলবার দুপুরে ভবনটির ৮তলায় পুলিশের সিডি কার্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোর্ট পুলিশের পরিদর্শক নওজেশ আলী জানান, আট তলায় পুলিশের সিডি রুমে বৈদ্যুতিক তার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। তবে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বৈদ্যুতিক তার গুলোতে আগুনের লেলিহান শিখা আছে কিনা তা পরীক্ষা করেছেন।
হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় ভবনে থাকা আইনজীবি, মামলার বাদী-বিবাদীসহ উপস্থিত মানুষজনের মাঝে আতংক দেখা দেয়।





ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল