শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা : গণতান্ত্রিক বাম মোর্চা
প্রথম পাতা » জাতীয় » মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা : গণতান্ত্রিক বাম মোর্চা
মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা : গণতান্ত্রিক বাম মোর্চা

---ঢাকা প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৭মি.) গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, দলীয়করণ, দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্ব বন্ধ, জাতীয় সম্পদের মালিকানা, সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা,গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদ জোট ।

১ আগষ্ট মঙ্গলবার সকালে ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত এক সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়।

এছাড়া আগামী ৯ আগষ্ট জোটের সারাদেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশ মহাজোট ও জোট সরকারের বিকল্প হিসেবে বাম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। বাম নেতারা বলেছেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম চলবে, তাতে জনগণকে শামিল হতে আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। তিনি বলেন, ‘মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। সংবিধানস্বীকৃত অধিকারগুলো এখন রুদ্ধ। ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থের উদ্দেশে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়া হচ্ছে। মহাজোট ও জোট কারও কাছেই ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকারসমূহ যেমন নিশ্চিত নয়, তেমনি দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় সম্পদও নিরাপদ নয়। তাই মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্রের লক্ষ্যে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে আমরা বাম গণতান্ত্রিক শক্তি নেতৃত্বে সকল রাজনৈতিক দল, গোষ্ঠী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বাম রাজনৈতিক দলগুলোর নেতারা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কেন বাম দলগুলো এত দিন পর ঐক্যবদ্ধ হচ্ছে ? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এর আগেও বিভিন্ন ইস্যুতে বাম দলগুলো একসঙ্গে আন্দোলন করেছে। সুন্দরবন ধ্বংসের বিরুদ্ধে, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় ইস্যুতে আমরা একসঙ্গে আন্দোলন করেছি।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাম দলগুলো জোটবদ্ধ হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এটা নির্বাচনকে কেন্দ্র করে কোনো ঐক্য নয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য,এই লড়াইকে সামনে রেখে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমরা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প জোট গড়ে তুলতে চাই।’

এসময় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক,সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম,বাসদ সভাপতি খালেকুজ্জামান,গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারন সম্পাদক মুশরেফা মিশু,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী ও গণসংহতি আন্দোলন এর ভারপ্রাপ্ত সমন্বয়ক মাহমুদুল হাসান রুবেল প্রমুখ।

এসময় সিপিবি,বাসদ,বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী),গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)