শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » ৫৭ ধারা বাতিল না হলে রাজপথে থাকবে কক্সবাজারের সাংবাদিকরা : তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে
প্রথম পাতা » কক্সবাজার » ৫৭ ধারা বাতিল না হলে রাজপথে থাকবে কক্সবাজারের সাংবাদিকরা : তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৭ ধারা বাতিল না হলে রাজপথে থাকবে কক্সবাজারের সাংবাদিকরা : তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে

---কক্সবাজার প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারাসহ গণমাধ্যম বিরোধী সকল কালাকানুন বাতিল, নবম ওয়েজ বোর্ড পূনঃ গঠন, বন্ধ মিডিয়া খুলে দেয়া ও সাংবাদিক নির্যাতন-হয়রানি বন্ধের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচী পালন করেছে কক্সবাজারের সর্বস্তরের সাংবাদিক সমাজ। ৬ আগষ্ট রবিবার সকালে কক্সবাজার পৌরসভার সম্মুখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির আলোকে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর উদ্যোগে রাজপথে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক এসএমআমিনুল হক চৌধুরী।

কর্মসূচীর প্রতি সংহতি জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি কলামিস্ট ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল।
রাজপথে অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, অযোগ্য ও অদক্ষ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি ৫৭ ধারার পক্ষে একাই লড়াই করে সাংবাদিকদের বিরুদ্ধে কোমর বেধেঁ নেমেছে। নানা কালো আইন করে অহেতুক সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তাই যতোদিন ৫৭ ধারা বাতিল হবে না জনগণকে সাথে সাংবাদিক সমাজ রাজপথে থাকবে।
সাংবাদিকরা দেশ, জাতি ও সরকারের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। সরকারের উচিত দেশের স্বার্থে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সমুচিত জবাব দেওয়া। বক্তারা আরো বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বহু দল ও মতের ধারক-বাহক হিসেবে সাংবাদিকরা সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে। এসব বিষয় গুরুত্ব দিয়ে সাংবাদিকদের ন্যায্য দাবি মজুরি প্রদানে ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে।

এছাড়া ওয়েজ বোর্ড গঠনে রাখতে হবে সাংবাদিকদের রেজিস্টার্ড সংগঠনের প্রতিনিধি। দেশের চলমান উন্নয়ন আরো বিকশিত করতে বন্ধ সব মিডিয়া খুলে দিতে হবে। দেশ জুড়ে বন্ধ করতে সাংবাদিক নির্যাতন ও হয়রানি।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য এম.এ আজিজ রাসেল ও ছৈয়দ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশিম, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি ও জেইউসির সাংগঠনিক সম্পাদক এম. আর মাহবুব, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীর, কক্সবাজার টাইমস ( সিটিএন) নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার নিউজ ডটকমের যুগ্নবার্তা সম্পাদক ইমাম খাইর, উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, আমাদের দেশ পাঠক মেলার সভাপতি মোহাম্মদ-উর-রহমান মাসুদ ও উখিয়া নিউজ এর সম্পাদক ওবাইদুল হক চৌধুরী।
কর্মসূচীর প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি জেইউসির যুগ্ন সম্পাদক ইব্রাহিম খলিল মামুন, দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার (দক্ষিণ) প্রতিনিধি গোলাম আযম, এসএ টিভির কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন, দৈনিক সকালের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মহসিন শেখ, বার্তা প্রধান রাশেদুল মজিদ, অনলাইন সম্পাদক পরিষদের সভাপতি চঞ্চল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক কক্সবাজার খবর এর প্রতিষ্ঠাতা সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, দৈনিক সকালের কক্সবাজারের চীফ রিপোর্টার শাহেদ মিজান, দৈনিক আমাদের কক্সবাজার এর সিনিয়ির স্টাফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শাহ নিয়াজ, দৈনিক রূপালী সৈকতের শহর প্রতিনিধি রফিকুল ইসলাম সোহেল, দৈনিক আমাদের কক্সবাজার এর উপকূলীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম, রাখাইন তরুণ প্রজন্ম এক্য পরিষদের সভাপতি ওয়াসিম মাহমুদ অভি ও দৈনিক আমাদের কক্সবাজার পাঠক ফোরামের সদস্য জওয়ান রাখাইন প্রমুখ।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ