মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে-আহত-৩
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে-আহত-৩
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে পড়ে ৩ জন আহত হয়েছে। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৮ আগষ্ট মঙ্গলবার দুপুর ৩টায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ষ্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মেম্বর আব্দুস সামাদ জানান, দুপুরে গাছ বোঝাই একটি ট্রাক উল্লাপাড়া থেকে কামারখন্দে যাবার পথে সলপ উত্তর পাশে রেলক্রসিং (অরক্ষিত) পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতযান একপ্রেস ট্রেন স্বজোরে ধাক্কায় দেয়। এতে ট্রাকটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে গিয়ে চালক ও হেলপারসহ ৩ জন আহত হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর ধাক্কা লাগার কারণে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ট্রেনটি জামতৈল ষ্টেশনে তিন ঘন্টা যাত্রা বিরতি করে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির