রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) পটুয়াখালীর খারিজ্জমা-গলাচিপা সড়কে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র সবুজ (২০) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।
জানা যায়, সবুজ তার মোটর সাইকেলে যাত্রী পরিবহন করত। ১৩ আগষ্ট রবিবার দুপুরে মোটরসাইকেল চালক সবুজ খারিজ্জমা টু গলাচিপা সড়কে যাত্রী নিয়ে কালারাজা বাজার হয়ে চিকনিকান্দি আসার পথে নতুন খানকার সামনে এলে বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালক সবুজসহ তার দুই যাত্রী আহত হয়। গুরুতর আহত সবুজকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গলাচিপার আমখোলা নামক স্থানে তার মৃত্যু হয়েছে। সবুজ গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামের ফোরকান মিয়ার পুত্র। সে দশমিনা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, নিহত সবুজ মোটরসাইকেল চালিয়ে সংসার ও লেখাপড়ার খরচ চালাত। গলাচিপা থানার এসআই জাকারিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সড়ক দুর্ঘটনায় সবুজ নামের এক যুবক মারা গেছে।





শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা