শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সংঘবদ্ধ মানবপাচারের শিকার নিজাম: অসহায় পরিবারটি এখন দিশেহারা
প্রথম পাতা » অপরাধ » সংঘবদ্ধ মানবপাচারের শিকার নিজাম: অসহায় পরিবারটি এখন দিশেহারা
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংঘবদ্ধ মানবপাচারের শিকার নিজাম: অসহায় পরিবারটি এখন দিশেহারা

---হবিগঞ্জ প্রতিনিধি :: (২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৯মি.) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিজানুর রহমান নিজাম নামে এক ব্যক্তি শক্তিশালি একটি সংঘবদ্ধ চক্রের মানবপাচারের শিকার হয়েছেন। ইটালি পাঠানোর নামে তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ নিজামের স্ত্রী আয়েশা আক্তার। এ ব্যাপারে আয়েশা আক্তার হবিগঞ্জ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের হিলাল উদ্দিনের পুত্র লিবিয়া প্রবাসী সাহাব উদ্দিন,তার ভাই বাহার উদ্দিন,মৃত মজমদর আলীর পুত্র বাছিত মিয়া , সাহাব উদ্দিনের পিতা হিলাল মিয়া,তার চাচা জালাল উদ্দিন, জালাল উদ্দিনের পুত্র ফখরুল মিয়া,কামরুল মিয়ার বিরুদ্ধে মানবপাচারের মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল মামলাটি তদন্তের জন্য জেলা ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। এজাহারে বাদিনী উল্লেখ করেন, আসামীরা সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য। পাঞ্জারাই গ্রামের হিলাল উদ্দিনের পুত্র সাহাব উদ্দিন দীর্ঘদিন যাবৎ লিবিয়া অবস্থান করে বাংলাদেশ থেকে লিবিয়িা হয়ে লোক পাঠায় ইটালি। আর এই মানবপাচারে তাকে সহযোগিতা করে তার ভাই বাহার উদ্দিন, ও মজমদরন আলীর পুত্র বাছিত মিয়াসহ তার পরিবারের লোকজন। ২০১৬ সালের ২৫ আগষ্ট বিবাদিরা তার স্বামীকে লিবিয়া হয়ে ইটালি পাঠানোর জন্য ২ কিস্তিতে ৮ লাখ টাকার চুক্তি করে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বাহার উদ্দিন ও বাছিত মিয়া তার বাড়িতে গিয়ে তার স্বামীর কাছন থেকে ১ম কিস্তির নগদ ৪ লাখ টাকা নেয়। টাকা পেয়ে ২৩ নভেম্বর দালালরা তার স্বামীকে লিবিয়া পাঠায়। তার স্বামী নিজাম লিবিয়া যাওয়ার পরেই মানবপাচারকারী দলের সদস্যরা তাদের কাছে আরো ৪ লাখ টাকা দাবী করে। টাকা না দিলে তারা তার স্বামী নিজামকে লিবিয়ায় বন্দী করে হুমকি দেয়। এভাবে কয়েকমাস অতিবাহিত হওয়ার পর গত ২৮ জুন লিবিয়া থেকে সাহাব উদ্দিন ফোনে টাকা অথবা টাকার বদলে তাদের বাড়ি মানবপাচারকারীদের নামে স্টাম্পে লিখে দেওয়ার জন্য বলে। অন্যতায় তার স্বামীকে খুন করার হুমকি দেয়। পরে উপায়ন্থর না দেখে বাধ্য হয়ে নজিামের পরিবার জমি বিক্রি করে গত ১০ জুলাই বাছিত মিয়াকে আরো ৪ লাখ টাকা দেয়। কিন্তু টাকা দেয়ার পরেও তার স্বামীর কোন খুজ খবর না পেয়ে তারা দালালদের বাড়িতে গিয়ে জানতে পারে দালালরা বাড়ি ছেড়ে সিলেটসহ নানাস্থানে গা ঢাকা দিয়েছে। অনেক খুজাখুজি করে জানতে পারে বিবাদীরা সিলেট শহরে অবস্থান করছে। পরে বাধ্য হয়ে লিবিয়ায় নিখোজ নিজামের স্ত্রী গত ৭ আগষ্ট হবিগঞ্জ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে উল্লেখিতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন তার স্বামীকে আসামীরা লিবিয়া নিয়ে জিম্মি করে রাখে। আসামীরা পরিকল্পিতভাবে তাদেও কাছ থেকে ৮ লাখ টাকা আত্মসাৎ করে লিবিয়ার অজানা স্থানে আটক করে রখেছে। তিনি তার স্বামীকে মানব পাচারকারীরা খুন করে ফেলেছে বলেও তিনি আশংকা করেন। তিনি লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার স্বামীকে বন্দীদশা থেকে উদ্ধার করার জন্য আবেদন করেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)