শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর দলের সদস্য আটক
প্রথম পাতা » অপরাধ » চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর দলের সদস্য আটক
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর দলের সদস্য আটক

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ চোরাই মোটরসাইকেলসহ (সিলেট-হ-১৪-০৭৬৩) এক যুবকে আটক করেছে। শনিবার ভোর বেলায় উপজেলা সদর থেকে আটক করা হয়। আটককৃত যুবক হলো- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৩৫)। ২০ আগষ্ট রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট ডিউটি করাকালীন একটি মোটরসাইকেল সিলেট-জগন্নাথপুর রোডে দ্রুত গতিতে যাওয়ার সময় সিগন্যাল দিলে মোটরসাইকেল আরোহী সিগন্যাল অমান্য করে বিশ্বনাথ মাছ বাজারের দিকে ঢুকে পড়লে পুলিশের সন্দেহ হয়।

এসময় পুলিশ মাছ বাজারের ভিতরে অভিযান পরিচালনা করে সিগন্যাল অমান্য করা মোটর মোটরসাইকেলের আরোহী মোখলেছুর রহমানকে আটক করতে সক্ষম হয়। অন্য একজন আরোহী দৌড়ে পালিয়ে যায়। আটককৃত যুবককে মোটরসাইকেল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছুর রহমান পালিয়ে যাওয়া লোকটির নাম মো. মারুফ আহমদ বলে জানায়। অতঃপর ধৃত মোখলেছুর রহমানের হেফাজত হইতে উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করে মোটরসাইকেলসহ মোখলেছুর রহমানকে থানায় নিয়ে আসা হয়। থানায় মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদে করলে সে উক্ত মোটরসাইকেলটি সিলেট শহরের মেন্দিবাগ এলাকা হতে চুরি করে এনেছে বলে স্বীকার করে। উল্লেখিত মোখলেছুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতি, চুরি ও ছিনতাই করা তাহার পেশা। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ