শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বরগুনার বেতাগীতে কদভানু বালিকা বিদ্যালয়ে অতিরিক্তি ক্লাসের নামের ‘কোচিং বানিজ্য’
প্রথম পাতা » বরগুনা » বরগুনার বেতাগীতে কদভানু বালিকা বিদ্যালয়ে অতিরিক্তি ক্লাসের নামের ‘কোচিং বানিজ্য’
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনার বেতাগীতে কদভানু বালিকা বিদ্যালয়ে অতিরিক্তি ক্লাসের নামের ‘কোচিং বানিজ্য’

---বরগুনা প্রতিনিধি ::(৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৫মি.) বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী কদভানু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের নোটিশ দিয়ে কোচিংয়ে বাধ্য করার অভিযোগ উঠেছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বিষয়টি শিক্ষার্থীদের অবহিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের জিম্মি করে এভাবে কোচিংয়ে বাধ্য করার বিষয়টিতে ক্ষুব্ধ প্রতকৃয়া ব্যক্ত করেছেন অভিভাবকদের অনেকেই।

খোঁজ নিয়ে জানা যায়, বছরের শুরু থেকেই ওই বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের নামে কোচিং বানিজ্য শুরু করেন শিক্ষকবৃন্দ। সম্প্রতি গত সপ্তাহে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুরান চন্দ্র হাওলাদার স্বাক্ষরিত একটি নোটিশ সকল শ্রেণির শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হয়।

ওই নোটিশে ‘শিক্ষার্থীগন বিদ্যালয়ের বাইরে কোথাও কোচিং করতে পারবেনা’ মর্মে উল্লখ করে বলা হয়, অবশ্যই বাধ্যতামুলক বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস করতে হবে। যদি কেউ বাইরে কোচিং করে তবে ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। নোটিশ জানানোর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিকৃয়া সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নবম ও দশম শ্রেণিতে অধ্যায়নরত কয়েকজন শিক্ষার্থী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের বাধ্যতামুলক বিদ্যালয়ে কোচিং করতে হয় এবং ফি পরিশোধ করতে হয়।

আর্থিক অনটনের কারণে কারো অপরাগতা প্রকাশের সুযোগ নেই। কেউ কোচিংয়ে অনুপস্থিত থাকলে তাকে ফেল করানো, নম্বর কম দেয়া এমনকি টিসি দিয়ে বের করে দেয়ার হুমকী দেয়া হয়। এছাড়াও অভিভাবকদের কাছে কোচিংয়ে পাঠানোর জন্য তাড়া দিয়ে মুঠোফোনে কল করেন সংশ্লিষ্ট শিক্ষক। ফলে বাধ্য হয়েই আমাদের বিদ্যালয়ে কোচিং করতে হয়।

ওই বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের বেশ কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জিম্মি করে অর্থ অতিরিক্ত ক্লাসের নামে অর্থ আদায় করছে। আমাদের কষ্টার্জিত টাকা দিতে বাধ্য হতে হয়।

নোটিশের বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক জুড়ান চন্দ্র হাওলাদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নিয়মানুসারে আমরা অতিরিক্ত ক্লাসের ফি আদায় করে থাকি। তবে শিক্ষার্থীদের জিম্মি করা বা রেজাল্ট অথবা টিসি দেয়ার বিষটি তিনি অস্বীকার করেন।

বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ২০ আগষ্ট রবিবার দুপুরে মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নোটিশ দিয়ে এভাবে কোচিং করতে বাধ্য করা রীতিমত অন্যায়। আমি খোঁজ নিয়ে সত্যতা পেলে নিয়মানুসারে আইনগত ব্যবস্থা নেবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)