শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ১ মাসে ১২ মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ১ মাসে ১২ মাদক ব্যবসায়ী আটক
সোমবার ● ২১ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে ১ মাসে ১২ মাদক ব্যবসায়ী আটক

---

সিলেট প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) সিলেটের ওসমানীনগরে এখন হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ। যে বয়সে পড়াশুনা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার কথা, সে বয়সে স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে মাদকের নেশা।

পাশাপাশি স্কুলগামী, কিশোর ও পথশিশুরাও আসক্ত হয়ে পড়ছে সর্বনাশা মাদকের ছোবলে। আর এ নেশায় আক্রান্ত হয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছে যুবসমাজ। নেশা গ্রহনকারী শিশু-কিশোরদের মধ্যে বেশিরভাগই নিন্মবিত্ত পরিবারের সন্তান। যাদের বয়স ১৫ থেকে ২৫ বছর। আর তাই রকেট গতিতে বাড়ছে ওসমানীনগরে মাদকদ্রব্যের চাহিদা।

যার প্রমান গত এক মাসে ওসমানীনগর থানা পুলিশসহ সিলেট ব্যাটালিয়ান পুলিশ এবং সিলেট মাদক দ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে জুয়া খেলার সিলেট জোনের প্রধান এজেন্টসহ ১২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার একাধিক স্পটে রয়েছে মাদক ব্যবসায়ীদের রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ জনগণ ভয়ে মুখ খুলতে নারাজ।

উপজেলার দয়ামীর, তাজপুর, কুরুয়া বাজার, মাটিহানী, গোয়ালাবাজার, তেরহাতি, নয়াবন্দর, বুরুঙ্গা বাজার, কলারাই, বেগমপুর, সাদিপুর, উপজেলার সিমান্তবর্তী শেরপুর, নতুন বাজারসহ একাধিক স্পটে প্রতিদিন হাজার হাজার টাকার মাদক বিক্রি হচ্ছে, অনেকটাই প্রকাশ্যে।

থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করলেও পরবর্তীতে তারা ছাড়া পেয়ে আবার এ ব্যবসায় সংক্রিয় হয়ে উঠে। ১৭ আগস্ট বুধবার রাতে সিলেট ব্যটেলিয়ান পুলিশ উপজেলার গোয়ালাবাজারে অভিযান পরিচালনা করে ভারতীয় নাসির বিড়িসহ দুই জনকে আটক করে।

পরে ব্যাটালিয়ান-৭ পুলিশের এস আই আলী খান বাদী হয়ে ওসমানীনগর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন মামলা নং ১৫।

আটককৃতরা হলো-নগরী কাপন গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র আয়াছ মিয়া (৩৮) ইলাশপুর গ্রামের সতেন্দ্র করের পুত্র সমর কর (৪৮)। উদ্ধারকৃত নাসির বিড়ির বাজার মূল্যে ৫ লক্ষ ৫ হাজার ৫শত টাকা বলে জানা গেছে।

৬ আগস্ট পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ ৫জনকে আাটক করা হয়। আটককৃতরা হলেন, হুরমত উল্যার ছেলে আব্দুল বারী (৪৫), নগরীকাপন গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে মনু মিয়া (৩৫), বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আজব আলীর ছেলে মুখলিছ আলী (৪৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিবপুর গ্রামের মৃত শের আলীর ছেলে মুস্তাকিম (২২)খুজগীপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নূর আলম। আটককৃত আব্দুল বারী, মনু মিয়া, মুস্তাকিম ও মখলিছ আলীর নিকট থেকে ৬শ, ১০ গ্রাম গাঁজা ৫ বোতল বিদেশী অফিসার চয়েজ মদ ও ৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

৭ আগস্ট পৃথক অভিযানে প্রাইভেটকার ও দুটি বস্তাবর্তী ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- বিশ্বনাথ উপজেলার খাসজান গ্রামের মৃত আব্দুল গনির পুত্র ইলিয়াস আলী (৫০), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পনারগাঁও গ্রামের আব্দুল খালেকের পুত্র রুবেল মিয়া (২২) ও একই উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল করিমের পুত্র রমজান আলী (২৮)।

৩ আগস্ট ৩০ বোতল বিদেশী মদ, ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৮শ’ ৫০ টাকা সহ আটক করা হয় মাদক বিক্রেতা বাবুলকে।

সিলেট মাদক দ্রব্য অধিদপ্তর ও ওসমানীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর থেকে মাদক সহ বাবুলকে আটক করা হয়। বাবুল উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

২৬ জুলাই শিলং তীর খেলার সিলেট অঞ্চল প্রধান রুহেল আহমদ (২৮) কে আটক করা হয়। গোয়ালাবাজার-খাদিমপুর একটি মার্কেটে অভিযান চালিয়ে ভারতের শিলং তীর নামক জুয়া খেলার সিলেট জোনের প্রধান এজেন্ট রুহেল আহমদকে গ্রেফতার করা হয়। জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল সেট, খেলার এক হাজার তিনশত আশি টাকা এবং ব্যবহৃত একটি হালকা নীল রঙ্গের ভিজিটিং কার্ডের উল্টা পিঠে লটারি সংখ্যা লেখাও উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ওসমানীনগর থানা পুলিশ তৎপর।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)