সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি ::(৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) হবিগঞ্জের বানিয়াচংয়ে এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। ২১ আগষ্ট সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের ওয়াব উল্লাহর ছেলে জসিম মিয়া ও আব্দুল আলীর ছেলে নূরুল আমিন। মামলার অপর আসামী কারবারী উল্লাহর মেয়ে রুহেনা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার নিয়ামতপুর গ্রামের গৌরমনি সরকারের ১৪ বছর বয়সী মেয়ে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমরেখ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। ৪ এপ্রিল সন্ধ্যা রাতে জসিম ও নূরুল আমিন তাকে ধরে নিয়ে যায়। তাকে রুহেনা বেগমের ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় তার ভগ্নিপতি গোপেন্দ্র সরকার বাদি হয়ে উল্লেখিত ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার উল্লেখিত রায় দেন।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা