শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়াতে ৩৮টি বৌদ্ধ বিহারে পুলিশী পাহারা এবং টহল জোরদার
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়াতে ৩৮টি বৌদ্ধ বিহারে পুলিশী পাহারা এবং টহল জোরদার
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়াতে ৩৮টি বৌদ্ধ বিহারে পুলিশী পাহারা এবং টহল জোরদার

---

উখিয়া প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) মিয়ানমার সীমান্তে সহিংসতা অব্যাহত থাকায় উখিয়ার বৌদ্ধবিহার গুলোতে পুলিশি পাহারা এবং টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগ ও নজরদারি করছে প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা। ২৮ আগষ্ট সন্ধ্যায় টেকনাফে এ ধরণের মন্দিরে হামলার পূর্বে পুলিশ ধাওয়া করে একদল দুর্বৃত্তকে। এরপর থেকে উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মাঝে অজানা আতংক বিরাজ করছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সীমান্তে সহিংতার কারণে কোন সম্প্রদায়ের মানুষের শংকিত হওয়ার কারণ নেই। সব সময় পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করছে।
অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সোমবার রাতে মরিচ্যা গুরাইয়ারদ্বীপ আলমগীরের বাড়িতে থেকে এলাকায় আশ্রয় নেওয়া ১ মহিলা সহ ৪ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। নাশকতার বিষয়টি নাকচ করে দিয়ে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শংকিত হওয়ার কোন কারণ নেই।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সীমান্তে সহিংসতা পরবর্তী ২৮ আগষ্ট সোমবার রাত থেকে রাত্রিকালীন উখিয়ার সব মন্দির ও বিহারে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। নেতৃবৃন্দদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, মিয়ানমার সহিংতা নিয়ে আমাদের দেশে যেন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য জনপ্রতিনিধিরা এলাকার লোকজনদের সচেতনতায় কাজ করছে। তাছাড়া প্রতিরাতে পুলিশ প্রশাসন সহ গ্রাম পুলিশের বিশেষ টীম কাজ করছে।
শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত জ্যোতি কল্যাণ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রতিটি মানুষ কর্মের অধীন।

তাছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সকলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছি। আশা করি ভিন্ন আরেকটি দেশের সৃষ্ট সমস্যায় আমাদের দেশে এর কোন প্রভাব পড়বে না।

এছাড়াও তিনি জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের জ্ঞানসমৃদ্ধময় সুখী জীবন কামনা করেন।
উখিয়া বৌদ্ধ সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মেধু কুমার বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উখিয়ায় মোট ৩৮টি বৌদ্ধ বিহার, ভাবনা কেন্দ্র রয়েছে। পুলিশ ও বিজিবি’র টহল জোরদার করা হয়েছে উখিয়ার বিহার গুলোতে। আশা করি তেমন কোন সমস্যার সৃষ্টি হবেনা।





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)