শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বগুড়া » বগুড়ায় শেষ মুহুতে জমে উঠেছে কোরবানী পশু’র হাট
প্রথম পাতা » বগুড়া » বগুড়ায় শেষ মুহুতে জমে উঠেছে কোরবানী পশু’র হাট
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় শেষ মুহুতে জমে উঠেছে কোরবানী পশু’র হাট

---বগুড়া প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) আসন্ন আগামী শনিবার পবিত্র ঈদ উল আযহা। আর মাত্র ২দিন বাঁকী। মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় ধর্মীয় উৎসব পবিত্র কোরবানী’র ঈদকে সামনে রেখে বগুড়া জেলা’সহ গাবতলীতে শেষ মুহুতে জমে উঠেছে পশু’র হাট। গতবছরের তুলনায় এ বছরে বিদেশী গরু-ছাগল আমদানী হলেও দেশী গরু-ছাগলের চাহিদা সবচেয়ে বেশী ছিল। বেশীর ভাগ ক্রেতা কিনছেন দেশী গরু-মহিষ ও ভেড়া-ছাগল। ফলে আশানুরুপ মূল্যে থেকে বঞ্চিত হচ্ছেন গরু ব্যবসায়ী ও খামাররা। দুর-দরন্ত থেকে অনেক ক্রেতা-বিক্রেতা’র সমাগমে জমে উঠছে পশুর হাটগুলো। আজ ২৯ আগষ্ট মঙ্গলবার কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাটে ব্যাপক বেচা কেনা হয়েছে। পছন্দ মতে ক্রয়-বিক্রয় করেছে সবাই। গরু’র দামটা একটু বেশী হলেও ছাগলের দাম ছিল তুলনামূলক ভাবে কম। ফলে দাম কম হলেও ব্যবসায়ী’সহ খামারীরা বিক্রি করেছে পশুদের। এতে করে কিছুটা হলেও ব্যবসায়ীদের লাভ কম হচ্ছে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী আইনুল হক। উপজেলার কাগইল, পীরগাছা, ডাকুমারা, সুখানপুকুর, কদমতলী, নাড়–য়ামালা, মহিষাবান, পেরীহাট, দূর্গাহাটা, তরুনীহাট ও বাগবাড়ী পশুর হাট জমে উঠেছে। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পশুর হাট বসেছে। কাগইল হাট ইজারাদার মোঃ দুলাল আকন্দ ও হাটের পরিচালক কাগইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিকরাইল ইসলাম জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নিভরশীল। ফলে তারা স্থানীয় কাগইল হাট থেকে কোরবানীর জন্য পশু কিনেছেন। বেচা কেনাও ভাল হয়েছে। ক্রেতা মেহেদী হাসান নয়ন জানান, ১০হাজার ৫শত টাকায় একটি ছাগল কিনেছি। কমটা কম ছিল। কাগইল পশুর হাট নিয়মিত হলে হাট আরো জমে যাবে। খামারী রাকিব হাসান জানান, পশু লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে। এখন সে টাকাও উঠছে না।

এদিকে গরু ব্যবসায়ীরা জানান ভিন্ন কথা তারা বলেন, এ বর্ষায় চারিদিকে বন্যা হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও গতবোরো মৌসুমে কৃষকরা ধানের ন্যার্যমূল্যে না পাওয়া সেই প্রভাব পড়েছে পশুর হাটে। এদিকে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কেউ জেন প্রতারনা করতে না পারে সে জন্য জাল টাকার সনাক্তকরণে স্থানীয় ব্যাংক গুলো সনাক্তকরণ মিশিন বসানো হয়েছে। পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা ও ভেটানারি সার্জন ডা. মো. একরামুল হক মন্ডলের নের্তৃত্বে কোরবানী পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিক্ষা ও তদারকি করা হচ্ছে।

এ কাজে সহযোগিতা করছেন ভিএফএ ও স্বেচ্ছাসেবকগণ। কাগইল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃত্রিম প্রজনন সহকারী মো. জাহিদুল ইসলাম জানান, কাগইল পশুর হাটে পশুর স্বাস্থ্য পরিক্ষা ও তদারকি করার জন্য সকাল থেকে রাঁত পয়র্ন্ত ছিলাম। ক্রেতাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।

এবিষয়ে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা জানান, গাবতলীতে ভেটেরিনারি ২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। মেডিক্যাল টিম বিভিন্ন পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কোরবানীর জন্য সকল পশু সুস্থ সবল ও রোগমুক্ত রয়েছে কি না সে জন্য পরিক্ষা ও তদারকি করা হচ্ছে।

এদিকে হাটগুলোর নিরাপত্তা দেওয়া জন্য মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। হাটে গরু চোর ও নকল (জাল) টাকা সনাক্তকরণে (প্রতিরোধে) গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল বাসার জানান, আমরা গাবতলীর বিভিন্ন পশুর হাট-বাজারে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সু-শৃংঙ্খল ভাবে হাটে কোরবানী’র পশু বেচা কেনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশাকরছি সবাই সুন্দর ভাবে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে পারবেন। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।





বগুড়া এর আরও খবর

শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)