শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রামুতে মায়ানমারে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন
প্রথম পাতা » কক্সবাজার » রামুতে মায়ানমারে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন
শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামুতে মায়ানমারে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন

---

রামু প্রতিনিধি :: (১৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) কক্সবাজার জেলার রামু উপজেলাতে মায়ানমার সরকারী সেনাবাহিনী আরাকান রাজ্যে মুসলিমদের প্রতি চলমান বর্বর নির্যাতন বন্ধের দাবিতে বড়ুয়া ও রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে ৩১ আগষ্ট বৃহষ্পতিবার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামু চৌমুহনী ষ্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

সংসদ সদস্য বলেন, মায়ানমার সরকার মুসলিমদের উপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গাদের হত্যা, ধর্ষন, বসত ঘরে অগ্নিসংযোগ বিশ্ববাসীকে হতবাক ও মর্মাহত করেছে। মুসলমান কেন, কোন ধর্ম-বর্ণের মানুষের উপর এমন নির্যাতন মেনে নেয়া যায় না। তিনি অবিলম্বে বর্বরতা বন্ধের আহবান জানান।

সমাবেশে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বরোচিত নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তি স্থাপনের মাধ্যমে সকল সমস্যা সমাধান সম্ভব। সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত অন্যায়-অত্যাচারের চিত্র ফুটে উঠেছে তা হৃদয় বিদারক ও নিন্দনীয়।

দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক সংঘনায়ক, একুশে পদক প্রাপ্ত এ ধর্মীয় গুরু মায়ানমার সরকারকে অমানবিক নির্যাতন বন্ধের জন্য দাবি জানান। পাশাপাশি আর্ন্তজাতিক বিশ্বকে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহনের অনুরোধ জানান।

এছাড়া তিনি বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষকে ধৈর্যের সাথে অবস্থান করে শান্তি রক্ষার আহবান জানান।

রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, রামু কেন্দ্রীয় সীমা বিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, রাখাইন জনগোষ্ঠির পক্ষে মং ক্যা হ্লা রাখাইন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদ রামুর সহ সভাপতি অলক বড়ুয়া প্রমুখ।

সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, রোহিঙ্গা মুসলমানরা শত শত বছর ধরে আরাকান রাজ্যে বসবাস করে আসছে। তাদের সাথে সংলাপ না করে কিছু বিদ্রোহী গোষ্ঠীর কর্মকান্ডের প্রতিশোধ নিতে গিয়ে মায়ানমার সরকার এখন গণহত্যায় নেমেছে। বাংলাদেশে হলি আর্টিজানের ঘটনার সময় কিছু জঙ্গী ২২ জন দেশী বিদেশীকে হত্যা করে। বাংলাদেশ এ ক্ষেত্রে শুধু জঙ্গীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে। বাংলাদেশে শতবার জঙ্গিরা হামলা চালিয়েছে। এখানে তাদেরকে দমন করতে গিয়ে কোন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়নি। অথচ মায়ানমারে মাত্র ১২ জন পুলিশ নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা কোন বিদ্রোহীকে না ধরে হাজার হাজার শিশু-নারী-পুরুষকে হত্যা করেছে এবং করে যাচ্ছে। এটা কোন সভ্য দেশে হতে পারেনা। কোন মানুষ এটা মেনে নিতে পারে না।

মায়ানমারের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে কাউকে সম্প্রীতি নষ্ট না করার আহবান জানিয়ে তিনি বলেন, কোন ব্যক্তির দোষের জন্য তার সমাজকে দায়ি করা যাবেনা। আবার কোন সমাজের দোষের জন্য তার জাতিকে দোষি করা যাবেনা। মায়ানমারের বার্মিজ সরকার বা রাখাইন গোষ্ঠী দোষ করতে পারে, কিন্তু বাংলাদেশের রাখাইন সমাজ বা বৌদ্ধ গোষ্ঠী নিরপরাধ। এজন্য এখানে কেউ অস্থিতিশীল করতে চাওয়া কোন ভাবে ঠিক হবে না।

মানববন্ধন ও সমাবেশে বড়ুয়া ও রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দসহ শত শত নারী-পুরুষ সর্বস্তুরের জনসাধারন অংশ নেন।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)