শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় মাকে নির্যাতন, বাবার বিচার চান ছেলে
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় মাকে নির্যাতন, বাবার বিচার চান ছেলে
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় মাকে নির্যাতন, বাবার বিচার চান ছেলে

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় সকাল ১০.৩৮মি.) গাজীপুরের কালীগঞ্জে মা মরিয়ম বেগমকে (৩৬) অমানুষিক নির্যাতনের ঘটনায় বাবা তমিজ উদ্দিনের (৫০) বিচার চান ছেলে মো. তামিম ভূইয়া (১৮)।

১০ সেপ্টেম্বর রবিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডে ২৪ নং বেডে মায়ের পাশে বসে অশ্রুসিক্ত নয়নে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এ সময় হাসপাতালে উপস্থিত অন্য রোগী ও দর্শণার্থীদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

নির্যাতিতা ও নির্যাতনকারী দম্পতির বড় ছেলে তামিম জানান, তার বয়স যখন ৭ বছর তখন থেকে বাবা তমিজ উদ্দিন মা মরিয়ম বেগমকে নির্যাতন করতেন। কিন্তু আহত অবস্থায় পড়ে থাকলেও মায়ের কোনো চিকিৎসা করতেন না। মা কষ্ট সহ্য করতে না পেরে নানা বাড়িতে চলে যেতেন। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেন।

তামিম জানান, নির্যাতনের পর মা নানা বাড়ি চলে গেলে বাবা তাকে সন্দেহ করতেন। নানা বাড়ির এক লোকের সঙ্গে পরকীয়া সন্দেহে এবং বিভিন্ন সময় মারধরের ভয় দেখিয়ে বাবা পরকীয়ার সম্পর্কের কথা স্বীকার করাতেন।

সম্প্রতি মাকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ করতে গেলে তামিমকে মেরে তার হাত ভেঙে দেন বাবা। এ কারণে বাড়ির আশেপাশের লোকজনও ভয়ে প্রতিবাদ করতে যেত না। প্রতিবাদ করতে গেলেই তাদের দা-বটি দিয়ে কোপাতে আসেন বাবা।

তামিম আরও জানান, ২০০৯ সালের একটি হত্যা মামলার আসামি তার বাবা। মায়ের অনুমতি ছাড়া বাবা আরও ৫টি বিয়ে করেন। কিন্তু একটিও টিকেনি। চার ভাইসহ ছয় সদস্যের পরিবার চালাতে হিমশিম খাচ্ছিলেন বাবা। এ জন্য মা বাবার কথায় বিদেশ পাড়ি দেন। সংসারের সুখের জন্য নিজের লেখাপড়া বাদ দিয়ে ছোট থেকে দিন-রাত বাবার সঙ্গে কাজ করেছি। তবুও সংসারে অশান্তি লেগেই থাকত। আসলে বাবা বড় নিষ্ঠুর। তাই তার সঠিক বিচার হওয়া দরকার, তার বিচার চাই।

কালীগঞ্জ থানা পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, চার সন্তানের জননী মরিয়ম বেগমকে রডের গরম ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ওই ঘটনার আরেক আসামি নরসিংদীর মাধবদী এলাকার সুমন নামের একজনকে খুঁজছে পুলিশ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. ছাদেকুর রহমান আকন্দ জানান, তারা তাদের সাধ্যমত নির্যাাতিতা ওই নারীর চিকিৎসা করছেন। সরকারি হাসপাতাল অনেক কিছুই থাকে না। তারপরও বিভিন্ন সাহায্য সহযোগিতায় চিকিৎসা চলছে।

গত ৪ সোমবার সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার চার দিন ঘরে আটকে রেখে স্ত্রী মরিয়ম বেগমের ওপর নির্যাতন চালায় স্বামী তমিজ উদ্দিন।

এ সময় লোহার রড গরম করে যৌনাঙ্গ (গোপনাঙ্গ) সহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হয়। কেটে ফেলা হয় স্ত্রীর দুই স্তনের বোটা। এছাড়াও তাকে ব্যাপক মারধর করা হয়।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ