বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গুইমারায় মটর সাইকেল চালকের লাশ উদ্ধার
গুইমারায় মটর সাইকেল চালকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) খাগড়াছড়ি গুইমারায় সিন্ধুকছড়ি তৈয়কর্মা এলাকা থেকে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এক মটরসাইকেল চালকের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রবিউল হোসেন(২৬) পিতা-আব্দুল মান্নান গ্রাম-উত্তর গুইমারার হাজি পাড়ায়। লাশ পাওয়ার পর পওেন স্থানী বাঙ্গালীরা গুইমারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
জানা গেছে, সোমবার সকালে রবিউল মটর সাইকেল নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। সে দীর্ঘদিন ধরে ভাড়ায় মটরসাইকেল চালায়।
গুইমারা থানার অফিসাস ইনচার্জ (ওসি) জুবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ মাঠে রয়েছে।
এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র পক্ষ থেকে দপ্তর সম্পাদক আবু তালেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গুইমারা উপজেলা সিন্দুকছড়ির তৈকরমা লিচু বাগান থেকে উদ্ধারকৃত লাশটি সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল (২৬)র বলে দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি মো. রবিউলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ট্রান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩