শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার মরিয়মের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার মরিয়মের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও
বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার মরিয়মের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে স্বামীর বর্বর নির্যাতনের শিকার হয়ে গৃহবধু মরিয়ম বেগমের (৩৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি ১১ সেপ্টেম্বর সোমবার বিকেলে ওই গৃহবধূকে দেখতে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে যান। এ সময় তিনি নির্যাতিতার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর উন্নত চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ছাদেকুর রহমান আকন্দ জানান, পুলিশ বাড়ি থেকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাতে মরিয়ম বেগমকে হাসপাতালে ভর্তি করে। তার যৌনাঙ্গে ও শরীরের স্পর্শকাতর স্থানে রড গরম করে ছেকা দিয়েছিল স্বামী। তার স্তনের বোটাও কেটে ফেলা হয়েছে। তাছাড়া শরীর জুড়ে ক্ষত রয়েছে। ভর্তির পর উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু টাকার অভাবে সে আবার এ হাসপাতালে ফিরে এসেছিল। এখানে তার উপযুক্ত চিকিৎসা হচ্ছিল না। জানতে পেরে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও ব্র্যাকের লিগ্যাল সাপোর্ট প্রতিনিধিসহ মরিয়মকে দেখতে আসেন। পরে তিনি টাকার ব্যবস্থা করে নির্যাতিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছেন।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাত হোসেন জানান, বিষয়টি খুবই অমানবিক। স্থানীয়ভাবে ওই নির্যাতিতার চিকিৎসার জন্য সমাজসেবা অফিসের পক্ষ তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। তাছাড়া চিকিৎসকদের পরামর্শক্রমে ইউএনও স্যারের সহযোগীতায় তাকে সোমবার ঢাকায় পাঠানো হয়েছে।

ব্র্যাক কালীগঞ্জ শাখার প্রতিনিধি মোঃ রাশেদুল হক জানান, নির্যাতনের শিকার ওই নারীর চিকিৎসা ও আইনি সহায়তায় কাজ করছেন তারা।

এ ব্যাপারে ব্র্যাকের লিগ্যাল সাপোর্টে গাজীপুর জজ কোর্টে লিগ্যাল এইডে নির্যাতনকারী স্বামী তমিজ উদ্দিনের (৫০) বিরুদ্ধে নারী ও শিশু অধিকার আইনে নারী নির্যাতন মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমান জানান, বিষয়টি তার জানা ছিল না। সংবাদপত্রের মাধ্যমে জানার সাথে সাথে তাকে দেখতে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

নির্যাতিতার মা খোশ আক্তার ও স্বজনরা জানান, প্রায় দেড়যুগ আগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের তৈয়ব আলীর মেয়ে মরিয়ম বেগমের সঙ্গে তার মামাত ভাই তমিজ উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে চারটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয় এক কারখানার পাশে তমিজ উদ্দিনের চায়ের দোকান রয়েছে। সংসারে অভাব অনটন মেটাতে প্রায় চার বছর আগে স্বামীর সম্মতিতেই তমিজ উদ্দিনের স্ত্রী লেবাননে নারী শ্রমিকের কাজে যায়। সেখান থেকে দুই বছর পর দেশে ফিরে আসে সে। প্রথম স্ত্রীর অনুপস্থিতিতে তমিজ উদ্দিন আরো ৫টি বিয়ে করে। তবে সেগুলো টিকে নি। এদিকে প্রথম স্ত্রী দেশে ফিরে আসার পর পারিবারিক নানা বিষয়াদি নিয়ে তার সঙ্গে স্বামীর প্রায়শঃ ঝগড়া বিবাদ চলে আসছিল। এর জের ধরে মরিয়ম বেগমকে নির্যাতন করে তার স্বামী তমিজ উদ্দিন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)