বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ১৮ দিনেও খোঁজ মেলেনি শ্রমজীবি শিশুর
১৮ দিনেও খোঁজ মেলেনি শ্রমজীবি শিশুর
হবিগঞ্জ জেলা প্রতিনিধি :: বাহুবলে ১৮ দিনেও খোজ মেলেনি শিবলু মিয়া নামে এক শ্রমজীবি শিশুর। সে তার পিতার সাথে লাকুড়ি কাটতে গিয়ে গত ২৫ আগস্ট নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিখোঁজ শিশু শিবলু মিয়ার পিতা গতকাল বাহুবল মডেল থানায় জিডি (জিডি নং- ৪৮৭) এন্ট্রি করেছেন। নিখোঁজ শিবলু মিয়া উপজেলার গোহারুয়া গ্রামের দরিদ্র আলাই মিয়ার পুত্র।
আলাই মিয়া জানান, ওই দিন তিনি তার পুত্র শিবলু মিয়া (১১) ও সালমান মিয়া (৯) কে সাথে নিয়ে উপজেলার শিবপাশা গ্রামে লাকুড়ি কাটতে যান। সেখান থেকে ঠেলাগাড়ি বোঝাই করে লাকুড়ি নিয়ে বাবনাকান্দি গ্রামের বড় মসজিদের কাছে পৌঁছে বেলা দেড়টার দিকে। মসজিদের কাছে ঠেলাগাড়ি দাঁড় করিয়ে ছেলে শিবলু মিয়াকে রেখে পাশের বাড়িতে যান আলাই মিয়া ও শিশুপুত্র সালমান মিয়া। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে বের হয়ে এসে দেখতে পান ঠেলাগাড়ি, কুড়াল যথাস্থানে থাকলেও পুত্র শিবলু মিয়া নেই। এরপর আশপাশে পুত্র শিবলু মিয়াকে খোঁজতে শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরেও পুত্র শিবলু মিয়ার কোন সন্ধান না পেয়ে আবার বাবনাকান্দি গ্রামে যান। এরপর বাবনাকান্দি, শিবপাশা, হরিপাশা, কটিয়াদী, কাজীহাটা ও নন্দনপুরসহ আশপাশের গ্রামে মসজিদের মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার করেন। তিনি বলেন, মাইকিং ছাড়াও আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সকল স্থানে খোঁজাখুজি করেও শিশু পুত্র শিবলু মিয়ার কোন সন্ধান পাইনি।
এদিকে শিবলু মিয়ার জন্য কান্নাকাটি করতে করতে আমার স্ত্রী মলজা খাতুন শয্যাশায়ী হয়ে পড়েছেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)