শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ২২৬টি পূজা মন্ডপে দূর্গাপূজা হবে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ২২৬টি পূজা মন্ডপে দূর্গাপূজা হবে
শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ২২৬টি পূজা মন্ডপে দূর্গাপূজা হবে

---রাউজান প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৩মি.) আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আরম্ভ হতে যাচ্ছে।
পূজা মন্ডপ গুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায় রং তুলির কাজও প্রায় শেষ পর্যায়ে, মৃৎ শিল্পের কাজ শেষ হয়েছে আরো আগে।
দূর্গা প্রতিমা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন প্রতিটি মন্ডপের বাইরে তোরণ নির্মাণের কাজ চলছে।
এবার রাউজান উপজেলার শারদীয় দূর্গাপূজা উদযাপন হবে মোট ২২৬ টি মন্ডপে,তারমধ্যে শুধু উত্তর রাউজানে হবে ১২০টি।
প্রতিটি দূর্গা প্রতিমা তৈরি করতে ১ লাখ থেকে দেড় লাখ টাকা খরচ হয়েছে ক্ষেত্রবিশেষে যা ২ লাখ টাকা পর্যন্ত খরচ পড়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস গত ১৯ সেপ্টেম্বর মহালয়ের দেবী দূর্গা স্বর্গ লোক থেকে এসেছেন এবং ২৬ সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার মাধ্যমে দূর্গাপূজা শুরু হবে যা ৫ দিন পর্যন্ত চলবে।
ভক্তদের বিশ্বাস এ বছর দূর্গা নৌকায় করে আসবেন আর ঘোটকে গমন করবেন।
এ উপলক্ষে পূজা উদযাপন কমিঠির সভাপতি চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এ উৎসব সফল ভাবে সম্পূন্ন করার জন্য স্থানীয় প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা বলেন- রাউজানে এইবার ২২৬ টি পূজা মন্ডপে দূর্গাপূজা পালিত হবে এবং সব পূজা মন্ডপের সরকারি বরাদ্ধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রালয়ে আবেদন করা হয়েছে। যদিও রাউজানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার কোন সম্ভাবনা নেই কারন রাউজানের বেশির ভাগ মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী এখানে সব ধর্মের অনুষ্ঠান সহঅবস্থানে থেকে পালন করা হয়। তারপরও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)