শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে খুরুশিয়া খালে ব্রিজ নির্মাণ না হওয়ায়তে ৩৫ হাজার মানুষের কষ্ট
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে খুরুশিয়া খালে ব্রিজ নির্মাণ না হওয়ায়তে ৩৫ হাজার মানুষের কষ্ট
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে খুরুশিয়া খালে ব্রিজ নির্মাণ না হওয়ায়তে ৩৫ হাজার মানুষের কষ্ট

---

রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১১ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২৭মি.) রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে চরম দুর্ভোগ। পূর্ব খুরুশিয়া গ্রামের প্রায় হাজেরখানেক শিক্ষার্থীকে প্রতিদিন দীর্ঘ কয়েকমাইল হেঁটে খুরুশিয়া খাল পার হয়ে বিদ্যালয় দুটিতে আসা-যাওয়া করতে হয়। হাটু সমান কাদা ও কোমর সমান পানিতে খাল পার হতে গিয়ে তাদের বই খাতা ও কাপড় ভিজে যায়। বৃষ্টি হলে পাহাড়ি ঢল উপেক্ষা করে খাল পার হতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হয় তাদের। খুরুশিয়া খালের উপর একটি ব্রিজের অভাবে দিনের পর দিন জীবন ঝুঁকিতে স্কুলে যাতায়াত করছে ক্ষুদে শিক্ষার্থীরা। পাশাপাশি ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ৩৫ হাজার জনসাধারণের কষ্ট হচ্ছে। ২০১৩ সালে ব্রীজ নির্মাণে সরকারি পক্ষ থেকে বরাদ্ধ এলেও খুঁটি স্থাপনের পর তা আর বাস্তবায়ন হয়নি। প্রতিদিনকার দুর্ভোগ থেকে বাঁচতে খুরুশিয়া খালের উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে গেলে পূর্ব খুরুশিয়া,পশ্চিম খুরুশিয়া ও দ্বারিকূপ ওয়ার্ড। এই ৩ ওয়ার্ডে ফকিরাটিলা, ঘোচাক গ্রাম, মাইজপাড়া,গাইনি বাড়ি,গীতা পাড়া, বড়জুম, খালিপাড়, ছিপছড়ি, কমলাছড়ি সহ ১০ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস। গ্রামগুলোর মাঝখান দিয়ে বয়ে গেছে খুরুশিয়া খাল। বৃহৎ এই জনসাধারণের জন্য রয়েছে খালের পশ্চিম পাড়ে খুরুশিয়া-দ্বারিকূপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়। খালের পূর্ব পাশের গ্রামের প্রায় এক হাজার শিক্ষার্থী প্রতিদিন খুরুশিয়া খালে হাটু সমান কাদা ও কোমর সমান পানিতে ভিজে হেঁটে পার হয়। ভাঙা কাঁচা সড়কে দীর্ঘ পথ হেঁটে খাল পার হয়ে আবারো এক কিলোমিটার হেঁটে শিক্ষা অর্জন করার মানসিকতা ও শক্তি লোপ পেয়ে যায় শিক্ষার্থীদের। বছরের ১ মাস শুকনো থাকলেও ১১ মাস কোমর সমান পানি থাকে এই খালে। বর্ষা মৌসুমে খালের পানিতে সৃষ্টি হয় পাহাড়ি ঢলের তীব্র স্রোত। শুধু শিক্ষার্থীরাই নয় এই খাল পার হয় প্রতিদিন ১০ গ্রামের জনসাধারণকে যেতে হয় তাদের নির্দিষ্ট গন্তব্যে।খালের উপর একটি ব্রিজ বদলে দিতে পারে গ্রামের সার্বিক চিত্র।সরেজমিন করে দেখা যায়,পদুয়ার খুরুশিয়া-দ্বারিকূপ উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ মেঠো পথ হেঁটে পশ্চিম খুরুশিয়া গীতা পাড়া ও পূর্ব খুরুশিয়া ফকির টিলা এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া খুরুশিয়া খাল পার হয়ে স্কুলে যাচ্ছে। পায়ে হেঁটে খাল পাড় হতে গিয়ে তাদের কাপড়,বই-খাতা ভিজে গেছে। ছেলে শিক্ষার্থীরা খালের পাড়ে কাপড় খুলে অপর পাড়ে গিয়ে আবার তা পড়ে নিতেও দেখা যায়। একদিকে ভাঙা-বিপর্যস্ত সড়ক পায়ে হেঁটে অন্য দিকে খাল পাড়ি দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে গিয়ে শিক্ষার্থীরা হাপিয়ে ওঠছে। এভাবে শুষ্ক মৌসুমেও কখনও গলা কখনও বুক সমান পানি পেরিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসতে হয় বলে শিক্ষার্থী ও এলাকাবাসী জানান। খুরুশিয়া দ্বারিখূপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিছ জানান,খুরুশিয়া খালের পূর্ব পাশে বিদ্যালয়ের প্রায় ৫০শতাংশ শিক্ষার্থী রয়েছে। বর্ষা মৌসুমে নদীর ওপারের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায়। এতে এলাকার শিশুরা শিক্ষায় আরো পিছিয়ে পড়ে।

২৫ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সুমন হোসেন জানায়,খাল পার হয়ে স্কুলে যেতে খুব ভয় লাগে। সময়ে স্কুলে যেতে পারি না। অপর শিক্ষার্থী সুশ্মিতা দাশ জানায়,আমাদের সাথে স্কুলে আসতে গিয়ে অনেক সময় ছোটরা নদীতে ঠাঁই পায়না। তখন বড়রা কোলে করে তাদের পার করে। মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক অভিভাবক জানান, প্রতিদিন ভিজা কাপড়ে বিদ্যালয় যাতায়াতের কারণে আমাদের সন্তানরা পানিবাহিত নানান রোগে আক্রান্ত হয়। সাবেক ইউপি সদস্য মো. আব্দুল জলিল জানান, এই সমস্যা উত্তোরনে খালটির উপর ২০১৩ সালে একটি ব্রিজ নির্মাণে বরাদ্ধ দেওয়া হয়। ৪২টি খুঁটি স্থাপন করা হয়েছিল। তা আর বাস্তবায়িত হয়নি। কৃষক রুহুল আমিন (৫০) জানান,কয়েক বছর আগে ব্রীজ নির্মাণে খুঁটি স্থাপন,লোহার রড,সিমেন্টের বস্তাসহ প্রয়োজনীয় সামগ্রী আনলে খুব আশাবাদি হয়েছিলাম। কিন্তু পানির ঢলেই ভেসে গেছে এসব সামগ্রী। ব্রিজ আর হলো না।

বর্তমান ইউপি সদস্য মো. নুরুল আবছার তালুকদার জানান,আমি ইউনিয়ন পরিষদে এই ব্যাপারে নিয়মিত বলে আসতেছি। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান জানান,আমরা এলাকাবাসীর দাবির সাথে একাত্বতা ঘোষণা করছি। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে আবেদন জানাবো। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান,ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ

আর্কাইভ