বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গির্জার ফাদার অপহরণ : ছাত্রলীগ নেতা সৌরভ বহিষ্কার
গাজীপুরে গির্জার ফাদার অপহরণ : ছাত্রলীগ নেতা সৌরভ বহিষ্কার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি.) ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির নাতালে গ্যাগারিকে অপহরণে জড়িত থাকার অভিযোগে গাজীপুরে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামস কবির সৌরভ (২৫)কে বহিষ্কার করা হয়েছে।
গতকাল ৪ অক্টোবর বুধবার তাকে বহিষ্কার করে সংশ্লিষ্ট নেতাদের কাছে চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনের যৌথ স্বাক্ষর রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সৌরভকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ কাল বুধবার রাতে ওই চিঠি পাওয়ার কথা স্বীকার করে জানান, টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়ে দল থেকে সৌভরকে বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করেন। ওই চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সৌরভকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড