শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিনহাকে হেনস্তার রেজাল্ট সরকার আগামী দিনগুলোতে হাড়ে হাড়ে টের পাবে
প্রথম পাতা » জাতীয় » সিনহাকে হেনস্তার রেজাল্ট সরকার আগামী দিনগুলোতে হাড়ে হাড়ে টের পাবে
সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিনহাকে হেনস্তার রেজাল্ট সরকার আগামী দিনগুলোতে হাড়ে হাড়ে টের পাবে

---গোলাম মওলা রনি :: কোন রকম ঘুরিয়ে পেচিয়ে নয়- একেবারে সরাসরি বলছি- আমাদের দেশের বর্তমান প্রধান বিচার পতির ছুটিতে যাওয়া এবং এতদসংক্রান্ত ছুটির দরখাস্তে বানান ভুল এবং বাংলায় স্বাক্ষর করা নিয়ে যা হচ্ছে তার দায় আওয়ামীলীগকে বহু বছর ধরে বহন করতে হবে।

বর্তমান মেয়াদের সরকারকে বলা হয় Gift of a judgement. তত্ত্বাবধায়ক প্রথা বাতিলের সেই রায়ের পেছনে জনাব সিনহার অবদান কোন অংশে কম ছিলো না। যুদ্ধাপরাধের বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করার মাধ্যমে জনাব সিনহা যা করেছেন তার সুফলের কারনে বর্তমান সরকার ইতিহাসের সর্বোত্তম সুসময় পার করে চলেছেন। কাজেই জনাব সিনহার সঙ্গে সরকারের দুরত্ব ও ভুল বুঝাবুঝির কোন ব্যাকারনগত এুটি থাকার কথা নয়।

এ কথা সত্য যে, ষোড়শ সংশোধনী বাতিল এবং সেই সংক্রান্ত রায়ে জনাব সিনহার কিছু মন্তব্য সরকারকে নিদারুনভাবে সংক্ষুব্দ করেছে। সরকার যদি একটু মাথা ঠান্ডা করে ভাবতেন তবে লক্ষ্য করতেন যে, একধরনের হতাশা থেকেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুলতঃ আইন মন্ত্রনালয়, সুপ্রীমকোর্টের প্রশাসনিক দপ্তর এবং বিচারপতিদের স্বাধীনচেতা মনোভাবের মধ্যে পড়ে জনাব সিনহার পক্ষে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছিলো না।

নানা ঘটনা-দূর্ঘটনা, বিশ্বাস-অবিশ্বাস এবং অর্ন্তদ্বন্দ্ব সত্বেও সব দিক থেকে জনাব সিনহাই ছিলেন সরকারের জন্য সর্বোত্তম ব্যক্তি। এটা যে কতটা নির্মম সত্য তা সরকার আগামী দিনগুলোতে হাড়ে হাড়ে টের পাবেন। জনাব সিনহার সরকারের কারো কারো প্রতি অভিমান ছিলো কিন্তু শত্র“তা ছিলো না। তিনি উপকার কতোটা করতেন তার চেয়েও মূখ্য ছিলো যে, তার দ্বারা কোনদিন মাননীয় প্রধানমন্ত্রীর কোন ক্ষতি হতো না।

সরকার জনাব সিনহার অতীত কর্মকান্ডকে বিবেচনায় না এনে তার সাম্প্রতিক কিছু বক্তব্যকে প্রাধান্য দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা যেমন অতীব আশ্চর্যজনক তেমনি তার চেয়েও আশ্চর্যজনক বিষয় হলো তাকে নিয়ে সরকার বিরোধীদের মায়াকান্না। জনাব সিনহার অতীত ইতিহাস, লেখাপড়া, ব্যক্তিত্ব ও চরিত্রের কারনে সরকার যে সুবিধাটুকু পেয়েছে এবং অনাগত দিনে পেতো তা অন্য কারো নিকট থেকে পাওয়া যাবে কিনা সন্দেহ।

এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সম্পর্কে কিছু বলি। তার সততা এবং দূর্বার সাহস প্রশ্নাতীত। তিনি ধার্মিক এবং সত্য নিষ্ঠ। আপীল বিভাগের কয়েকটি রায়ে তিনি ভিন্নমত পোষন করে যে ব্যতিক্রমী রায় দিয়েছেন তা অনাগত দিনে উজ্জল ইতিহাস হয়ে থাকবে। তার জনপ্রিয়তা, গ্রহনযোগ্যতা, দৃঢ়তা এবং মেধাদীপ্ত দক্ষতার সমপর্যায়ের প্রধান বিচারপতি অতীতে কতোজন ছিলো তা খোজা খুবই দুষ্কর বিষয়। কাজেই তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় কতটা দৃঢ় এবং কঠোর হবেন তা সহজেই অনুমেয়। সূত্র : বাংলামেইল ৭১





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)