শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্রীষ্মকাল থেকে শুরু করে হেমন্তকাল পর্যন্ত অপরাজিতা ফুল ফুটে
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্রীষ্মকাল থেকে শুরু করে হেমন্তকাল পর্যন্ত অপরাজিতা ফুল ফুটে
বুধবার ● ১১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রীষ্মকাল থেকে শুরু করে হেমন্তকাল পর্যন্ত অপরাজিতা ফুল ফুটে

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৪মি.) অপরাজিতা লতাজাতীয় ফুল গাছ। এর পরিবার উদ্ভিদের তাত্বিক নাম Fabaceae। আদিনিবাস মালাক্কা উপসাগরিয় অঞ্চলের টিনাট দ্বীপ। শিক্ষক তুষার দাশ ১১ অক্টোবর বুধবার বলেন,উদ্ভিদ বিজ্ঞানীরা সর্বপ্রথম টিনাট দ্বীপ থেকে এ ফুল গাছটি সংগ্রহ করেন। এ ফুলের সাথে আমাদের দেশের মানুষের পরিচয় খুবই নিবিড়।বাগানের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি রয়েছে এর নানাবিধ ভেষজ গুণ। তাই এ ফুলের কদরও একটু বেশী। অপরাজিতা গাছের মূল ছাল পাতা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। গাছের পাতা বহু ফলক বা বহু পক্ষাকার হয়ে থাকে। রঙ গাঢ় সবুজ, আকারে ছোট। পত্রভরা লতার ফাঁকে ফুটন্ত ফুল খুবই নয়নাভিরাম। তবে অপরাজিতার ফুল গুচ্ছ আকারে থোকায় থোকায় ফোটেনা। এরা যেনো একা একাই থাকতেই ভালোবাসে।তাইতো একত্রে একের বেশী ফুল ফোটতে দেখা যায়না। সবুজ পাতার মাঝে নীল অপরাজিতা এক কথায় মনোরম। তবে অপরাজিতার সাদা রঙের ফুলের প্রজাতিও রয়েছে। ফুলের পাপড়ি নমনীয়কোমল এবং ফুল গন্ধহীন। এ ফুল ফোটার মৌসুম গ্রীষ্ম থেকে শুরু হয়ে হেমন্তকাল জুড়ে।ফুল শেষে গাছে ফল ধরে। ফলের আকার দেখতে সবজি সিমের মতো, তবে আকারে একটু ছোট হয়। ফলের রঙ প্রথমে সবুজ ও পরিপক্ক ফলের রঙ খয়েরি হয়, ফলের ভেতর জন্ম নেয় বীজ।বীজ মূল ও লতা কাটিং এর মাধ্যমে এর বংশবিস্তার করা যায়।সরাসরি মাটি ও টবে এ ফুলগাছ উৎপাদন সম্ভব। তবে অপরাজিতা ফুল গাছের বাড়বাড়তির জন্য বাউনির ব্যবস্থা রাখতে হবে। উঁচু ভূমি ও পানি নিকাশের সুবিধাযুক্ত রৌদ্রউজ্জল পরিবেশ অপরাজিতা উৎপাদনে উত্তম। পারিবারিক বাগান,বাসা-বাড়ীর বাগান ও বিভিন্ন প্রতিষ্ঠানের বাগানে অপরাজিতা ফুল গাছ উৎপাদন চোখে পড়ে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)