শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেটে গাজী গ্রুপ ও নর্থ বেঙ্গল এর জয়
প্রথম পাতা » খেলা » গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেটে গাজী গ্রুপ ও নর্থ বেঙ্গল এর জয়
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেটে গাজী গ্রুপ ও নর্থ বেঙ্গল এর জয়

---ক্রীড়া প্রতিবেদক :: (২৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) বিকেএসপিতে চলছে গাজী গ্রুপ বিকেএসপি কাপ (অনুর্ধ-১৮) ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ । আজ ১৩ অক্টোবর শুক্রবার ছিল দ্বিতীয় দিন। বিকেএসপি’র ১নং ক্রিকেট গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেট একাডেমি ১৯৫ রানের বিশাল ব্যবধানে নেপালের গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমি দলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। নেপাল একাডেমি দলটি টসে জিতে গাজীর একাডেমি দলকে ব্যাটিং এ পাঠালে গাজী ৩৯.৪ ওভারে ২৫৫/১০ রান করে। গাজীর শাকিল দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৫২ রান করন। জবাবে নেপাল একাডেমি দলটি ২১.৫ ওভারে ৬০/১০ রান করে। গাজীর সজিব ও মেহেদী ৩টি করে উইকেট লাভ করেন।গাজী গ্রুপ ২ খেলায় ২টিতেই জযী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পান গাজী গ্রুপ ক্রিকেট একাডেমির শাকিল।
এদিকে বিকেএসপি’র ৩নং ক্রিকেট গ্রাউন্ডে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ৬ উইকেটে লালমাই ট্যিালেন্ট হান্ট ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করেছে। খেলায় লালমাই একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৪৬.২ ওভারে ১৮৮/১০ রান করে। নর্থ বেঙ্গলের প্রীতম ৪টি উইকেট লাভ করেন। জবাবে নর্থ বেঙ্গল ৩৪.৫ বলে ৪ উইকেটে ১৯৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।লালমাই ক্রিকেট একাডেমি’র এটি ছিল ২ খেলায় ২ পরাজয় । নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমির ইদ্রিস আলী দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান ও ১ উইকেট পাওয়ায় ম্যন অব দ্য ম্যাচের পুরস্কার পান।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো; গাজী টায়ারস ক্রিকেট একাডেমি, ইস্পাহানী ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম, লালমাই ট্যিালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, কুমিল্লা, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, রাজশাহী, গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমি, নেপাল ও বিকেএসপি। দু’টি গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দু’টি দল ফাইনাল খেলবে।
আগামীকাল (১৪ অক্টোবর) ১ নং ক্রিকেট গ্রাউন্ডে গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমি, নেপাল ও ইস্পাহানী ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম এবং ৩নং ক্রিকেট গ্রাউন্ডে বিকেএসপি ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)