বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ৬ জুয়াড়ি আটক : ১৫ দিনের কারাদণ্ড
বিশ্বনাথে ৬ জুয়াড়ি আটক : ১৫ দিনের কারাদণ্ড
বিশ্বনাথ প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪ মি.) সিলেটর বিশ্বনাথে ৬ জুয়াড়িকে পুলিশ গ্রেফতারের পর কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমতৈল জমসেরপুর হাওড় এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ। এরপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত প্রত্যেক আমাসীদেরকে ১৫ দিন করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো : উপজেলার রামপাশা ইউনিয়নের মাখরগাঁও গ্রামের আব্দুল গণির পুত্র রেকাম উদ্দিন (৩৫), জহুর আলীর পুত্র ফরাজ আলী (৩০), একই ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের আব্দুল বারীর পুত্র আলমগীর হোসেন (২০), ফয়জুল হকের পুত্র আলতাফ হোসেন (৩৫), জমসেরপুর গ্রামের কালা মিয়ার পুত্র জমসেদ আলী (৩০) ও আমতৈল পূর্বপাড়া গ্রামের চন্দন আলীর পুত্র কালা মিয়া (৩৫)।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অ ভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে। আটককৃতদের প্রত্যেককে ১৫দিনের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন