বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হেরোইন, গাঁজাসহ বউ ও শশুর আটক
হেরোইন, গাঁজাসহ বউ ও শশুর আটক
ময়মনসিংহ অফিস :: (৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৭ মি.) ময়মনসিংহের হালুয়াঘাটে হিরোইন কন্যা হিসেবে এলাকায় পরিচিতি পাওয়া লাকী আক্তার (২৫) ও তার শশুর আব্দুল জব্বার ওরফে গেনু মিয়া(৬০) কে মাদকসহ আটক করেছে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হিরোইন, ১৫০ গ্রাম গাঁজা ও নগদ ৫ হাজার ৬শত ৬০ টাকা উদ্ধার করা হয়।
হালুয়াঘাট থানা সূত্রে জানা যায়, গতকাল ১৮ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার এস আই প্রদীপ কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে ধোপাগুছিনা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে। ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গেনু মিয়া এবং তার ছেলে রতন মিয়ার স্ত্রী লাকী আক্তার। আটককৃতরা সম্পর্কে শশুর এবং পূত্রবধূ।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দু’জনের নামে মাদক আইনে হালুয়াঘাট থানায় মামলা রুজু কারার পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা