শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেট মিরাবাজারের বাপ্পী ৪ মাস ধরে নিখোঁজ
প্রথম পাতা » অপরাধ » সিলেট মিরাবাজারের বাপ্পী ৪ মাস ধরে নিখোঁজ
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট মিরাবাজারের বাপ্পী ৪ মাস ধরে নিখোঁজ

---সিলেট প্রতিনিধি :: (৭কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মি.) সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকার মিতালী ৩০ নম্বর বাসার বাসিন্দা এক ব্যবসায়ীর খোঁজ মিলছে না প্রায় ৪ মাস ধরে।

তিনি গত ৯ জুলাই সন্ধ্যায় নিখোঁজ হয়েছিলেন। এরপর থেকে আজ অবধি তার ব্যবহৃত সেলফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজ ওই ব্যবসায়ী হচ্ছেন জকিগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার মো. বদর উদ্দীনের ছেলে মো. আসাদুজ্জামান বাপ্পি (২৬)। নগরীর করিম উল্লাহ মার্কেটে তার ব্যবসা রয়েছে।

নিখোঁজ ব্যবসায়ীর বাবা মো. বদর উদ্দীন জানান- গত ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় তার ছেলে আসাদুজ্জামান বাপ্পি (২৬) শহরতলির সদর উপজেলার সুরমা গেইট এলাকার তার নানীর বাসা থেকে করিম উল্লাহ মার্কেটে আসছিলেন।

এরপর থেকেই তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর ওই দিন রাতেই এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৬৩৬) দায়ের করি।

পরের দিন র্যাব-৯ এর কাছে পৃথক আরেকটি অভিযোগ জমা দেই। পাশাপাশি পরে ৫ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (উত্তর) কাছে এ বিষয়ে আরেকটি আবেদন জমা দেন বাপ্পীর পিতা।

বদর উদ্দীন জানান- আজ দীর্ঘ ৪ মাস ধরে আমার ছেলের কোন খোঁজ মিলছে না। পুলিশ, র্যাবসহ বিভিন্ন দফতরে আবেদন করেও আমরা জানতে পারিনি সে কোথায় আছে। তার এই ছেলেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম।

ছেলের অনুপস্থিতিতে অসহায় হয়েছে তার পরিবারটি। বদর উদ্দীন এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও আন্তরিকতা কামনা করেছেন।

প্রসঙ্গত, নিখোঁজ ব্যবসায়ী মো. আসাদুজ্জামান বাপ্পি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার সাবেক সদস্য ও জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়কের দায়িত্বও পালন করেছেন।





আর্কাইভ