মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিশ্বনাথে আ’লীগের সভা
জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিশ্বনাথে আ’লীগের সভা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) পূর্ণ্যাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়ার উপর জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করায় সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৯ অক্টোবর বিকেলে ‘আনন্দ শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, সদস্য সেলিম আহমদ, ইরন মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, দেওকলস ইউনিয়ন সভাপতি আবদুল মোমিন ও উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।





এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন