শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আইনজীবীর বাসা থেকে কলেজ ছাত্রীর ৭ টুকরো লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » আইনজীবীর বাসা থেকে কলেজ ছাত্রীর ৭ টুকরো লাশ উদ্ধার
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইনজীবীর বাসা থেকে কলেজ ছাত্রীর ৭ টুকরো লাশ উদ্ধার

---

বরগুনা প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২২মি.) বরগুনায় অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লব তালুকদার নামের এক আইনজীবীর বাসা থেকে মালা আকতার নামে ১ কলেজ ছাত্রীর ৭ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে জেলার আমতলী পৌর শহরের হাসপাতাল সড়কের অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লব তালুকদারের বাসায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ওই ছাত্রীর প্রেমিক আলমগীর হোসেন পলাশ (৫২) নামে ১ ব্যক্তিকে আটক করেছে। মালা আলমগীর হোসেনের সম্পর্কে মামাতো শ্যালিকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বরগুনা সদর উপজেলার গুদিঘাটা গ্রামের মো. মন্নান খানের মেয়ে মালা আকতারের সঙ্গে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের বাসোন্দা গ্রামের আবদুল লতিফ খানের ছেলে পলাশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দীর্ঘদিন ধরে চলছিল তাদের এ সম্পর্ক। মালা সম্পর্কে আলমগীর হোসেন পলাশের মামাতো শ্যালিকা। সপ্তম শ্রেণিতে লেখাপড়া অবস্থায় পলাশের সঙ্গে মালার সম্পর্ক হয়। মালা কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

গত রবিবার সন্ধ্যায় মালাকে নিয়ে পলাশ আমতলীতে তার আত্মীয় অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লবের বাসায় বেড়াতে আসে। ৩ দিন ধরে পলাশ এ বাড়িতে অবস্থান করে। মঙ্গলবার মালা পলাশকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু পলাশ এতে রাজি হয়নি। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়।

এক পর্যায়ে আজ মঙ্গলবার দুপুরে আলমগীর হোসেন পলাশ মালাকে ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে কুপিয়ে মাথা, দু’হাত, দু’পা ও গলার নিচ থেকে কোমর পর্যন্ত দুই টুকরোসহ মোট ৭ টুকরো করে হত্যা করে।

এ সময় ওই বাসায় কেউ ছিল না। পলাশ ওই ছাত্রীর লাশ সাত টুকরো করে ওই বাসার বাথরুমের মধ্যে ২টি ড্রামে ভরে রাখে।

খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে আলমগীর হোসেন পলাশ ঘটনার সত্যতা পুলিশের কাছে স্বীকার করে জানান সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় মালার সঙ্গে প্রেম করে আসছিলেন তিনি। মালার বাবা-মা ঢাকা থাকেন। মালার লেখাপড়ার খরচ চালান তিনি। গত রবিবার বিয়ে করার জন্য মালাকে নিয়ে আমতলী আত্মীয়ের বাসায় বেড়াতে যান।

পুলিশকে পলাশ বলেন, মঙ্গলবার সকালে মালা আমাকে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে করব বলে মালাকে আশ্বস্ত করলেও তা মানতে রাজি না সে। এক পর্যায় আমি ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে তাকে কুপিয়ে হত্যা করি।

এ সময় বাসায় কেউ ছিল না। মালার দেহ ৭ টুকরো করে ওই বাসার বাথরুমের মধ্যে থাকা ২টি ড্রামে ভরে রাখি।

পলাশ আরও বলেন, প্রথমে বঁটি দিয়ে গলা কেটে বিছিন্ন করি। তারপর এক এক করে ৭ টুকরো করে ফেলি।

অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পলাশ আমার সম্পর্কে মামা শ্বশুর। গত রবিবার আমার বাড়িতে মালাকে নিয়ে তিনি বেড়াতে আসেন। এ সময় তিনি মালাকে তার দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন। মঙ্গলবার সকালে আমি ও আমার স্ত্রী কর্মস্থলে চলে যাই। এ ফাঁকে পলাশ মালাকে হত্যা করেছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। পলাশকে আটক করেছি। পলাশ ঘটনার সব সত্যতা স্বীকার করেছে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)