শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিলেট ডাক বিভাগের লোকবল সংকট : ৪৭৫টি পদের মধ্যে কর্মরত ২৭৫ জন
প্রথম পাতা » জাতীয় » সিলেট ডাক বিভাগের লোকবল সংকট : ৪৭৫টি পদের মধ্যে কর্মরত ২৭৫ জন
শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট ডাক বিভাগের লোকবল সংকট : ৪৭৫টি পদের মধ্যে কর্মরত ২৭৫ জন

---সিলেট প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) সিলেট ডাক বিভাগের লোকবল সংকট চরম আকার ধারন করেছে। বলতে গেলে ৭৫% লোকবল সংকটের মাঝেই পড়ে আছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ এ অফিস। সব মিলিয়ে প্রায় অধিকাংশ পদে দীর্ঘদিন থেকে কোনো লোকবল না থাকায় অচলাবস্থা দেখা দিয়েছে সিলেটের জনগুরুত্বপূর্ণ ডাক বিভাগে। ভয়াবহ লোকবল সংকটের কারনে সম্ভাবনায় এ ডাক বিভাগের সিলেট অঞ্চলে দেখা দিয়েছে অচলবস্থা।

সমস্যার জায়গাগুলো চিহ্নিত করে প্রতিমাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে চিঠি দেওয়ার পরও সকল সমাধান আশ্বাসের মাঝেই পড়ে আছে। এ অবস্থায় বাধাগ্রস্ত হয়ে পড়েছে ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রম। এছাড়া তাদের সেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

লোকবল সংকটের কারণে মানুষকে স্বাভাবিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না স্বীকার করে সিলেটের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. ওমর ফারুক বলেন, ‘১০ জনের কাজ তো ৩ জনের দ্বারা করা কোনোভাবেই সম্ভব না। লোকবল না থাকায় এই কাজ নিচের পোস্টের মানুষ দিয়ে করানো হচ্ছে, যারা এ কাজের জন্য ফিট না।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘মনে করেন ক্লাস টু থেকে থ্রিতে উঠবে, কিন্তু এখানে এক লাফে ক্লাস ফাইবে উঠে যাচ্ছে। এতে করে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এতে কাঙ্খিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।’

ওমর ফারুক আরো বলেন, ‘২০ জন লোক থাকলে কাজ করতে সময় লাগবে কয়েক মিনিট, সেখানে ৩ জন থাকলে লাগবে ১ ঘন্টা। অনেক সময় কাজ শেষ করতে না পারলে গ্রাহকদেরকে পরের দিন আবার আসতে হচ্ছে। জনগণের টাকার অপচয় হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে। এছাড়া কষ্ট হচ্ছে দায়িত্বরতদেরও। অনেক সময় ৫ টার মধ্যে কাজ শেষ করতে না পেরে রাতে বাসায় ফিরতে হচ্ছে।’

বর্তমান ডিজিটাল বাংলাদেশে ডাক বিভাগ এখন শুধুমাত্র চিঠি চালাচালিতে নেই। চিঠি কিংবা ডকুমেন্ট আদান-প্রদানের পাশাপাশি তাদের সাথে যুক্ত হয়েছে আরো নানা কার্যক্রম। এতে আরো বিপুল সংখ্যক লোকবল প্রয়োজন থাকলেও পূর্বের শূন্যস্থানই পূরণ করতে পারছে না ডাক বিভাগ।

ডাক বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে তাদের ৪৭৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৭৫ জন। আর বাকি ২০০ পদেই কোনো লোকবল নেই। যা দীর্ঘদিন থেকেই শূন্য পড়ে আছে।
পরিসংখ্যানে দেখা যায়, সিলেট ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শকের মতো গুরুত্বপূর্ণ ৭টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৩ জন। বাকি টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। একইভাবে উপজেলা পোস্ট মাস্টারের ২১টি পদের মধ্যে ১২টি পদই শূন্য। যেখানে কর্মরত আছেন মাত্র ৯ জন।

এ অবস্থায় পোস্ট মাস্টার ছাড়াই চলছে বেশিরভাগ উপজেলা ডাকঘর। স্বাভাবিক কাজেও দেখা দিয়েছে স্থবিরতা। সাব পোস্ট মাস্টারের ৫১টি পদের মধ্যে দায়িত্বে আছেন ৪১ জন। এখানেও রয়েছে লোকবল সংকট।
সবচেয়ে বেশি লোকবল সংকট রয়েছে পোস্টাল অপারেটর পদে। পোস্টাল অপারেটরের ৬৯টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৫ জন। বাকি ৬৪টি পদে কোনো লোকবল নেই।

সহকারী পরিদর্শকের ৩৪টি পদের মধ্যে মাত্র ১৪ জন। বাকি ২০টি পদ আছে লোকবল সংকটে। এর পাশাপাশি বড় ধরনের লোকবল সংকট হচ্ছে পোস্টম্যান পদে। যেখানে ১৬৯টি পদের মধ্যে ৫৮টি পদই শূন্য। এছাড়া অফিস সহায়কের ৭টি পদের মধ্যে দায়িত্বে একজনও নেই। তাদের ৭টি পদই শূন্যতায় দখল নিয়েছে।

এখানেই শেষ নয়, ডাক বিভাগ সিলেট অঞ্চলে আরো অসংখ্য শূন্যতার মাঝে পোস্ট অফিস হিসাবরক্ষক, ট্রেজারার, শহর পরিদর্শক, কম্পিউটার অপারেটর, গাড়িচালক, হেড পোস্টম্যান, পোস্টাল অপারেটর (সটিং), স্ট্যাম্প ভেন্ডার ও মেইল ক্যারিয়ার পদ একেবারেই শূন্য রয়েছে। একটি করে পদ থাকলেও সেখানে কর্মরত কেউ নেই।

এমন লোকবল সংকট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে সিলেটের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. ওমর ফারুক বলেন, ‘এগুলো নিয়ে প্রতি মাসেই বিবরণী যায়। কতজন আছে, কতজন নেই তাও জানানো হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে আশ্বাসও দেওয়া হয়। মাঝে মাঝে শূন্য পদ পূরণও হয়।’

শুধু লোকবল সংকটই নয়, আরো নানা সমস্যায় জর্জরিত এখন সিলেটের ডাক বিভাগ। এসব নানা সমস্যা, সংকটের মধ্যে একমাত্র আশার দিক হচ্ছে, কার্যক্রমে কিছুটা গতি আনতে সিলেটের ডাক মন্ত্রণালয় থেকে ৮-১০টি গাড়ি পাচ্ছে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)