শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি বিদেশযাত্রীর পাসপোর্টসহ বৈদেশীক মুদ্রা ছিনতাই
দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি বিদেশযাত্রীর পাসপোর্টসহ বৈদেশীক মুদ্রা ছিনতাই

বিশ্বনাথ প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩০মি.) সিলেটের বিশ্বনাথে এক বিদেশযাত্রীর পাসপোর্ট, বৈদেশীক মুদ্রা রিয়াল ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় উপজেলার বাইপাস রোডের সুড়িরখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের মৃত আছকর আলীর ছেলে ওয়াহিদ আলী জানান, ছয় মাস ছুটি শেষে শনিবার তিনি সৌদিআরব যাত্রার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজি (সিলেট-থ-১১-৯৭২২) নিয়ে বের হন। সাথে ছিলেন তার ভায়রা আটপাড়া গ্রামের মৃত অজহর আলীর ছেলে সাখাওয়াত হোসেন। বাইপাসের সুড়িরখাল নামস্থানে পৌছামাত্র পেছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে তাদের গতিরোধ করে দুই ছিনতাইকারী। অস্ত্রের মুখে জিম্মি করে ওয়াহিদ আলীর পাসপোর্ট, মোবাইল, রিয়াল ও সাখাওয়াত হোসেন’র দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায় ওরা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা