রবিবার ● ২৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » থানায় প্রেমিক জুটির বিয়ে
থানায় প্রেমিক জুটির বিয়ে
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) প্রথমে মোবাইলের মাধ্যমে পরিচয়। তারপর প্রণয়। দীর্ঘদিনের সেই প্রণয়কে পরিণয়ে রুপ দিতে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে তাদের মধ্যস্থতায় পরিণয় হয়েছে খোদ থানাতেই। এই ঘটনাটি ঘটেছে বিশ্বনাথে আজ শনিবার সকালে।
জানা গেছে, উপজেলার গন্ধারকাপন গ্রামের সুহেল মিয়ার ছেলে আমিনুর রহমান ও ধোপাখলা গ্রামের শিপন মিয়ার মেয়ে ইয়াছমিন বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেয়া-নেয়া চলছিল। মোবাইলের মাধ্যমে তাদের পরিচয়ের সূত্রপাত হয়। প্রায় তিন মাস পূর্বে আমিন-ইয়াছমিন ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষপুর ইয়াছির আলীর কলোনি থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ। আজ শনিবার সকালে উভয় পরিবারের সম্মতিতে ৫০হাজার টাকা দেনমমোহরে থানাতেই বিয়ে পড়ানো হয় প্রেমিকজুটি আমিন-ইয়াছমিনের। বিয়েতে পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেন থানার এএসআই জামাল খান।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত