শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) গাজীপুর সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৪-৯ নভেম্বর) উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল হামিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম. রাহাতুল ইসলাম।

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডঃ খ.ম. কবিরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, মেডিকেল অফিসার ডা. মোঃ.রহমত উল্লাহ ও ফুড এন্ড স্যানিটেশন অফিসার মমতাজ বেগম প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৪ নভেম্বর শনিবার থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মহানগরে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ৫ থেকে ১৬ বছর বয়সী মাদ্রাসা, মক্তব, এতিমখানা, কিন্ডার গার্টেনসহ ১০ম শ্রেণি পর্যন্ত সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল বহির্ভুত, পথশিশু, শ্রমজীবী শিশুদেরকে একই নিয়মে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে সকলকে ভরাপেটে এক ডোজ মেবেন্ডাজল-৫০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট খাওয়ানো হবে।

ডা. মো. রহমত উল্লাহ কৃমি ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে জানান, ভরা পেটে (সকালে স্কুলে উপস্থিত হওয়ার পর পরই) কৃমির ঔষধ খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। তবে কৃমিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো হলে পেটে ব্যাথা হতে পারে। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, শিশুকে দ্রুত সংশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। কৃমি নাশক ঔষধ সেবনের দিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে শরীরচর্চা বা প্যারেড না করানো উচিৎ।

তিনি আরো জানান, মাধ্যমিক বিদ্যালয় গুলোতেও সপ্তাহ শুরুর পূর্বেই ‘ক্ষুদে ডাক্তার’ টীম গঠন করতে হবে। শিক্ষকসহ ক্ষুদে ডাক্তার টীমের সদস্যদের মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত বা ঝড়ে পড়া সমবয়সী ছেলেমেয়েদের এ সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।

এ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)সহ গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন মাদ্রাসা, মক্তব, এতিমখানা, কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এনজিও কর্মকর্তাগণ। সভার শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন গাজীপুর সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাউসার আহমাদ হাবিবী।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ