শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটার আকাশে বেলুন
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটার আকাশে বেলুন
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়াকাটার আকাশে বেলুন

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৬মি.) পুতুল, হাতি, গোড়া, হরিণ, গরু, মাছ, তোতাপাখি ও প্লেন আকৃতির নানা রংয়ের গ্যাস বেলুন উড়ছে কুয়াকাটার আকাশে। কিশোররা কুয়াকাটার উপকূলের পথে-ঘাটে ঘুরে ফিুরে বিক্রয় করছে শিশুদের খেলনা গ্যাস বেলুন। বাহারী রংয়ের এসব বেলুন দেখে শিশুদের বায়নার কোন শেষ নেই। শিশুদের জোরালো বায়না পূরণ করতে অনেকটা বাধ্য হয়েই কিনতে হচ্ছে অভিভাবকদের। জানা গেছে, আগামী শুক্রবার কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রাসমেলা। আজ শনিবার সকালে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের রাস উৎসব। আর এ রাসমেলার ঘিরে এখন কুয়াকাটার আকাশে উড়ছে শিশুদের খেলনা গ্যাস বেলুন। সরেজমিনে কথা হয় গ্যাস বেলুন বিক্রেতা কিশোর মুন্না, রাজিবুল, শহিদ ও হামিমের সাথে। ওরা চারজন গত মঙ্গলবার গোপালগঞ্জের হাতিয়ারাপুলসুত থেকে কুয়াকাটায় এসেছে। ওদের বস আঃ হামিদ কুয়াকাটায় এক মাসের জন্য একটি বাসা ভাড়া নিয়েছে। ওরা দশজন এসেছে এবারের রাসমেলায় গ্যাস বেলুন বিক্রি করতে। রাস উৎসবের ১১ দিন পূর্বে কুয়াকাটায় এসে উপকূলের বিভিন্ন হাট বাজারে ওরা বিক্রি করছে শিশুর খেলনা গ্যাস বেলুন। রাস মেলার আগে এবং পরে এক মাস কুয়াকাটার উপকূলে বিভিন্ন এলাকায় বিক্রয় করবে হাতি, গোড়া, মাছ, প্লেন, গরু, হরিণ, তোতাপাখি ও পুতুল আকৃতির এসব গ্যাস বেলুন। ওদের মধ্যে মুন্না বলল, বস আঃ হামিদ ঢাকার চক বাজার থেকে বেলুন কিনে এনেছেন। গ্যাস ভরে এসব বেলুন আমাদের বিক্রয় করতে পাঠিয়ে দেয়। আমরা এক একটি বেলুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রয় করি। লাভ লোকশানের হিসেব আমাদের নেই। আমরা তিন হাজার টাকা মাসিক বেতনে চাকুরী করি। প্রত্যকদিন আমরা এক একজনে ২/৩ হাজার টাকা বিক্রয় করি।
বেলুন কিনে ফেরার পথে মৎস্য বন্দর আলীপুর বাজারের বাসিন্দা জাকির হোসেন বলেন, বেলুনগুলো দেখতে সুন্দর লাগে বাচ্চা বায়না ধরছে তাই না কিনে পারলাম না।





আর্কাইভ