শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জুয়া আসরে সংঘর্ষে নিহত-১ আহত-৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জুয়া আসরে সংঘর্ষে নিহত-১ আহত-৫
বুধবার ● ১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জুয়া আসরে সংঘর্ষে নিহত-১ আহত-৫

—ছবি গাজিপুর প্রতিনিধি : জুয়া আসরের গেইটগাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১০মি.) গাজীপুরে ৩০ অক্টোবর সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জুয়ার আসরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাভারের এক ব্যবসায়ী নিহত এবং আহত হয়েছে অন্ততঃ পাঁচ জন। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ময়না তদন্ত ছাড়া হাসপাতাল থেকে গোপনে লাশ বাড়ি নিয়ে গেছে স্বজনরা। নিহতের নাম আজিজুর রহমান (৫০)। সে ঢাকা জেলার সাভারের উত্তর রাজাসাম এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ওয়েল্ডিংয়ের ববসা করতেন।

এলাকাবাসী জানায়, উচ্চ আদালতের অনুমতির প্রচার দিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্থানীয় কয়েক ব্যক্তি গত কয়েকদিন ধরে জুয়া খেলার আসর পরিচালনা করে আসছিল। টিন দিয়ে অস্থায়ীভাবে বেড়া নির্মাণ করে এবং সামিয়ানা টানিয়ে ওই আসরে একাধিক জুয়ার বোর্ড পরিচালিত হত। জেলা প্রশাসন ইতোপূর্বে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করে আগুন দিয়ে পুড়িয়ে দিলেও তা আবার শুরু হয়। সর্বশেষ উচ্ছেদের প্রেক্ষিতে কিছু দিন বন্ধ থাকার পর কয়েকদিন পূর্বে পুনরায় জুয়ার আসর চালু হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি জুয়ার বোর্ডে জমা দেয়া টাকা নিয়ে জুয়াড়ী ও বোর্ড পরিচালনাকারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে জুয়ার সকল বোর্ডে তা ছড়িয়ে পড়ে এবং দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় লাঠি ও ইটপাটকেল দিয়ে কতিপয় ব্যক্তি টিনের বেড়ায় এলোপাতাড়িভাবে আঘাত করে বিকট শব্দ করতে থাকে। এতে বিভিন্ন এলাকা হতে আগত জুয়াড়ীরা আতংকিত হয়ে দিগি¦দিক ছুটোছুটি শুরু করে। এসময় দৌড়ে পালানোর কালে কয়েক ব্যক্তি পাশর্^বর্তী হাজেরার বাড়ির ময়লা পানি ও আবর্জনার গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই গর্ত থেকে গুরুতর অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে প্রেরণ করে। এদের মধ্যে আজিজুর রহমানকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ভোরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়ে ময়না তদন্ত ছাড়া হাসপাতাল থেকে গোপনে লাশ বাড়ি নিয়ে যায়। হাসপাতালের মর্গ থেকে লাশ গায়েবের খবরটি দুপুরের দিকে প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এঘটনায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। বিষয়টি দিনভর ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালী মহল।

এ ব্যাপারে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া ও নিহতের ভাই মুজিবুর রহমান বলেন, ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে। জুয়া খেলার সময় সংঘর্ষে মারা গেছে এমন কথা প্রকাশ হলে মান সম্মান ক্ষুন্ন হবে জেনে ময়না তদন্ত ছাড়াই লাশ কবর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রনয় ভূষণ দাস জানান, মঙ্গলবার ভোর রাত ৩টা ৪০মিনিটের দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে আনয়নকারীরা জানিয়েছে। লাশের খবরটি পুলিশকে জানিয়ে রাতেই একটি চিঠি ইস্যু করা হয়। কিন্তু হাসপাতালের ডোম মোহাম্মদ আলীর কাছ থেকে নিহতের স্বজনরা কৌশলে ওই চিঠি নিয়ে যায়। পরে কোন অনুমতি ছাড়াই প্রতারণার মাধ্যমে লাশটি তার স্বজনরা ভোরে হাসপাতাল এলাকা থেকে নিয়ে যায়। দুপুরে বিষয়টি জানার পর এঘটনায় জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়েছে।

এব্যাপারে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছুই পায় নি।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম বলেন, আদালতের অনুমতির প্রচার দিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় উন্মুক্ত স্থানে কয়েক ব্যক্তি জুয়া খেলার আসর পরিচালনা করে আসছে। আদালতের অনুমতির বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ এলাকায় আগেও জুয়ার নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির অবৈধ আসর বসানো হয়েছিল। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে ইতোপূর্বে ভ্রাম্যমান আদালত একাধিকবার অভিযান চালিয়ে এসব উচ্ছেদ এবং অগ্নিসংযোগে পুড়িয়ে দেয়া হয়।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)