শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মিয়াদ হত্যাকান্ড : মিয়াদের ভাতিজাসহ ২১জনকে আসামী করে পাল্টা মামলা
প্রথম পাতা » অপরাধ » মিয়াদ হত্যাকান্ড : মিয়াদের ভাতিজাসহ ২১জনকে আসামী করে পাল্টা মামলা
বুধবার ● ১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়াদ হত্যাকান্ড : মিয়াদের ভাতিজাসহ ২১জনকে আসামী করে পাল্টা মামলা

---সিলেট প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৬মি.) সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগকর্মী ওমর আলী মিয়াদ খুনের ঘটনায় এবার মিয়াদের ভাইসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামী করে পাল্টা মামলা দায়ের।

মিয়াদ হত্যা মামলার আসামী, কারবান্দি তোফায়েল আহমদ ও ফখরুল ইসলামের পিতা মুহিবুর রহমান ময়না মিয়া বাদী হয়ে মঙ্গলবার সিলেট অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করেন (শাহপরাণ থানা সি আর মামলা নং ২৬৮)। ময়না মিয়া জকিগঞ্জের থানাবাজারের সেনাপতির চরের বাসিন্দা।

মামলায় ১নং আসামী করা হয়েছে নিহত মিয়াদের ভাই বালুচর শান্তিবাগের বাসিন্দা আকুল মিয়ার ছেলে রিয়াদকে (২২)। মামলার অন্য আসামীরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ চৌধুরী (৩০), শাহজালাল উপশহরের বাসিন্দা মুসলেহ উদ্দিন (২৫), জকিগঞ্জের সেনেশাহ গ্রামের ফুয়াদ আল আমীন (২৮),

সোবহানিঘাট ৩৪/বি মৌবন বাসার বাসিন্দা তারেক আহমদ (২৪), গোপালটিলার বাসিন্দা মিঠু তালুকদার (২৫), শাহপরাণ থানাধীন চান্দুশাহ মাজারের পাশে কালাশাইল এলাকার বাসিন্দা হোসেন আহমদ (২৪), টুলটিকর এলাকার ফাইয়াদ আহমদ জামিল (২৬), কালাশাইলের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৩০), কনকপাল অরূপ (২৯), আলতাফ হোসেন মুরাদ (২৭),খাদিমপাড়া এলাকার আদিত্য ইসলাম সালমান (২৪), নবীগঞ্জের লামলির পাড় গ্রামের মতিউর রহমান চৌধুরী (২৬), জকিগঞ্জের গঙ্গাজলের ইমরান আহমদ (২৪), শাহপরাণ থানাধীন বুরুঙ্গী এলাকার সোহেল আহমদ ওরফে ভাঙাড়িসহ অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী করা হয়েছে।

ময়না মিয়া আদালতে মামলা দায়েরের কারণ হিসেবে উল্লেখ করেন- আসামীরা প্রভাবশালী হওয়ার কারণে শাহপরাণ থানা পুলিশ তার মামলাটি গ্রহণ করেনি। তাই তিনি আদালতে মামলা করেছেন।

এদিকে ছাত্রলীগকর্মী ওমর আলী মিয়াদ হত্যাকান্ডের পর গত ১৮ অক্টোবর রাতে মামলা দায়ের করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীসহ ১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন নিহতের পিতা মো. আবুল মিয়া।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর বিকেল ৩ টার দিকে নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে ওমর আলী মিয়াদ নিহত হন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)