শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জুম্মার নামাজের টাকা তোলা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত-১০
জুম্মার নামাজের টাকা তোলা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত-১০
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৩০মি.) ঝিনাইদহের শৈলকুপায় জুম্মার নামাজের টাকা তোলা কে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুরিয়া গ্রামে। জানা যায়, কাকুরিয়া গ্রামের মসজিদে জুম্মার নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে ওই গ্রামের লাল্টু বিশ্বাস ও রাব্বি মোল্যা বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে উভয় পক্ষ মসজিদের ভিতরে মারামারি শুরু করে।
পরবর্তীতে তারা উভয় গ্রুপের লোক-জন দেশীয় তৈরি লাঠিসটা, ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় আহত হয় কাকুরিয়া গ্রামের মৃত. আব্দুল বারিক মোল্যার ছেলে বকুল মোল্যা (৫০), কাউসারের ছেলে আকিদুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম, শফি মোল্যা, রবিউল মোল্যা, ভুলু মোল্যা, কবির মোল্যা, লাল্টু মেল্যা, (৬০) ও চায়না বেগম (৩৭)। আহতের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিাতি স্বাভাবিক রয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩