শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত : সাবেক সেনাপ্রধান
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত : সাবেক সেনাপ্রধান
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত : সাবেক সেনাপ্রধান

---চট্টগ্রাম প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ির দেশ নয়। ক্ষুধা, দারিদ্র্যতা ও মঙ্গায় জর্জরিত নয় বাংলাদেশ। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলতো এবং বাঁকা চোখে দেখতো বাংলাদেশকে, আজ তারাই ভাবছে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে সমাদৃত। সাবেক সেনাপ্রধান চট্টগ্রামের কৃতি সন্তান লে. জেনারেল (অব.) হারুন উর রশিদ বীর প্রতীক ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাথে মতবিনিময়কালে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

সাবেক সেনাপ্রধান চট্টগ্রামের কৃতি সন্তান লে. জেনারেল (অব.) হারুন উর রশিদ বীর প্রতীক এর সাথে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল ২০ নভেম্বর বিকাল ৫টায় নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ কালে প্রধান অতিথির বক্তব্য সাবেক সেনাপ্রধান বলেন, শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। ২০২১ সালের পূর্বেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন ডিজিটাল সুবিধা পৌঁছেছে। বদলে যাচ্ছে গ্রাম অঞ্চলের দৃশ্যপটও। সেদিন আর দূরে নয়, বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অনুস্মরণীয় হয়ে উঠবে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও ডিজিটাল বাংলাদেশের প্রচারক স.ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন, ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।

এ সময় মতবিনিময়কালে সাবেক সেনাপ্রধান চট্টগ্রামের কৃতি সন্তান লে. জেনারেল (অব.) হারুন উর রশিদ বীর প্রতীককে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)