মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
বিশ্বনাথে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.১৬মি.) সিলেটের বিশ্বনাথে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। র্শনিবার রাতে উপজেলার বাগিছা বাজার এলাকা থেকে ১টি বিদেশী রিভলবার ও ১টি বিদেশী চাকুসহ তাদেরকে আটক করে র্যাব-৯ এর সদস্যরা।
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক থানার শক্তিয়ারগাঁও গ্রামের ফয়েজুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন (২৩), একই গ্রামের ওয়াসিদ উল্লার ছেলে সায়েক মিয়া উরফে শাহিক (২৯)।
সিলেট র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক প্রেসবিজ্ঞতির মাধ্যমে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত বিশ্বনাথ থানা এলাকা ও আশপাশের থানায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত ছিল। তারা বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে। এছাড়াও কিছু কিছু সময়ে এই অস্ত্র ভাড়া দিয়ে থাকে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে এবং র্যাব-৯ এর ডিএডি মো. শাহ কামাল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
আসামীদের রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা