মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রক্তে রঞ্জিত আবারো এমসি কলেজ: ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত
রক্তে রঞ্জিত আবারো এমসি কলেজ: ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত
সিলেট প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) রক্তে রঞ্জিত হলো আবারো এমসি কলেজ, ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহত ছাত্রের নাম শাহজাহান আলম (২০)। তিনি এমসি কলেজের ডিগ্রী ১ম বর্ষের (২০১৬-১৭) ছাত্র ও কলেজ ছাত্রলীগ কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ ২৮নভেম্বর মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামের পুকুরের একপাশে ছুরিকাঘাতের এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌণে এগারোটার দিকে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সুলতান ও তার বন্ধু এ ঘটনাটি ঘটায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতান ও তার বন্ধু মিলে শাহজাহানকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ‘পালসার’ মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষকরা।
এদিকে সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম বলেন, সুলতান সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। এর দায়ভার ছাত্রলীগের উপর বর্তায় না।
ঘটনাস্থল পরিদর্শন করেন শাহ্পরাণ থানার এসআই শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘২-৩ জন ছেলে এ ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা শুনেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, মেয়ে সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। আসামীকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা