শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যুক্তরাষ্ট্রে গাজীপুরের বাঁধনকে গুলি করে হত্যা
প্রথম পাতা » অপরাধ » যুক্তরাষ্ট্রে গাজীপুরের বাঁধনকে গুলি করে হত্যা
বুধবার ● ২৯ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে গাজীপুরের বাঁধনকে গুলি করে হত্যা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩২মি.) ২৬ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মেধাবী ছাত্র এম হাসান রহমান বাঁধন (২৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার প্রকৌশলী মো. মজিবুর রহমানের ছেলে। মা হাসনে আরা বেগম বাংলাদেশ শিল্প ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার। ১৯৯২ সাল থেকে তারা গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়ার এলাকায় সেতু সড়কে বাড়ি করে বসবাস করছেন। বাঁধনের একমাত্র ছোট বোন মারজানা রহমান রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে লেখাপড়া করছে।

বাঁধনের বাবা মুজিবুর রহমান জানান, বাঁধন খুবই মেধাবী ছাত্র ছিল। ছোট বেলা থেকেই ওর বৈমানিক হওয়ার স্বপ্ন ছিল। ২০০৮ সালে ঢাকার উত্তরা হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি, ২০১০ সালে তেজগাঁও বিজ্ঞান কলেজ থেকে  জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করে। পরে সে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হয়। সেখান থেকে স্কলারশিপ পেয়ে সে ২০১১ সালে এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ার পড়তে যুক্তরাষ্ট্রে যায়। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে থেকে লেখাপড়ার পাশাপাশি সে স্থানীয় একটি দোকানে পিৎজা ডেলিভারির কাজ করতেন। সেখানকার কমিউনিটি কলেজ থেকে এরোনেটিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট পার্ট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির অপেক্ষায় ছিল সে। আগামী ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে আসার কথা ছিল। এখন ওই তারিখের ১৩ দিন আগে আসছে ছেলের লাশ।

তিনি আরো জানান, ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাধঁনের সাথে তার মায়ের কথা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার সাথে ছেলের সর্বশেষ কথা হয়। এ সময় কুশল বিনিময় ও তার লেখাপড়া নিয়ে এবং পরবর্তীতে কয়েক দফা চেষ্টা করেও তারা ছেলের সাথে আর কথা বলতে পারেনি। শনিবার থেকে ফোন বন্ধ পাচ্ছিলেন। রবিবার দুপুরে ছেলের বন্ধু নাঈম ফোন করে বাঁধনের নিহত হওয়ার খবর জানায়।

মামা মো. হুমায়ুন কবীর যুক্তরাষ্ট্রে বাঁধনের সহপাঠি ও বন্ধু নাঈমের বরাত দিয়ে বলেন, বাঁধন গত ২ মাস ধরে সেখানকার একটি দোকানে পিৎজা ডেলিভারির কাজ করতো। প্রতিদিন দুপুর সাড়ে বারটার মধ্যে ঘরে ফিরে আসতেন। কিন্তু শনিবার গভীর রাত পর্যন্ত ঘরে না ফেরায় নাঈম তাঁকে খুঁজতে রাত তিনটা পর্যন্ত বিভিন্ন হাসপিটালের ইমার্জেন্সিতে খোঁজ করে। পরদিন পুলিশের মাধ্যমে খবর পেয়ে তার লাশ সনাক্ত করে। আগামী শুক্রবার দুপুরে তার লাশ বাংলাদেশে আসার কথা রয়েছে।

একমাত্র ছেলে বাঁধনের শোকে পাগল প্রায় মা হাসনে আরা বেগম। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন ‘প্রতিদিন ওর ফোনের অপেক্ষায় থাকতাম। ফোন করেই কি করছি, কি খেয়েছি, জানতে চেয়ে বেশী পরিশ্রম না করতে নিষেধ করতো। বৃহস্পতিবার রাতেও কথা হয়েছে। এখন আর ফোনের অপেক্ষা করতে হবে না’।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ নভেম্বর রবিবার এক যুবকের লাশ দেখতে পায় পুলিশ। পরে লাশটি বাংলাদেশি মেধাবী ছাত্র এম হাসান রহমান বাঁধনের বলে সনাক্ত করে পুলিশ, সহপাঠি ও বাংলাদেশীরা।





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ