বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ২ চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরে ২ চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) গাজীপুরের টঙ্গীতে বিপিএলের ফাইনাল ম্যাচের খেলা দেখা অবস্থায় প্রবাসী দুই চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে দুবাই প্রবাসী আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইতালি প্রবাসী আসিফুর রহমান মিম (২৭)।
টঙ্গী থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার এবং এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৭টার দিকে দত্তপাড়ার মাতব্বর বাড়ি এলাকায় ঘরে বসে টিভিতে বিপিএলের ফাইনাল খেলা দেখছিল দুই ভাই।
এ সময় অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে দুর্বৃত্তরা আক্তার হোসেন ও আসিফুর রহমানকে ছুারিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি ফিরোজ তালুকদার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা বেগম বলেন, আক্তার হোসেন ও আসিফুরের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড