শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » বেলকুচির পৌর মেয়রের মিথ্যাচার : কাউন্সিলদের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » বেলকুচির পৌর মেয়রের মিথ্যাচার : কাউন্সিলদের সংবাদ সম্মেলন
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেলকুচির পৌর মেয়রের মিথ্যাচার : কাউন্সিলদের সংবাদ সম্মেলন

---বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় কথিত অফিস ভাংচুর ও মেয়রকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের পৌর মেয়রের মিথ্যাচার বলে দাবী করে সংবাদ সম্মেললে করেছেন পৌর প্যানেল মেয়র ইকবাল রানা সহ ৮ কাউন্সিলর। পৌর মেয়রের অফিস কক্ষ ভাংচুর ও চাঁদাবাজীর মামলাটি পরিকল্পিত মিথ্যা ও বানোয়াট। নিরপেক্ষ তদন্ত করলেই মূল সত্য বেড়িয়ে আসবে বলেও তারা দাবী করে। তবে মেয়র জানালেন তাকে উদ্দেশ্য করে গুলির ঘটনা না ঘটলেও পৌর ক্যম্পাসের বাইরে সন্ত্রাসীরা ২ রাউন্ড ফাকা গুলি করেছে বলে তিনি শুনেছেন। আর এর পরেই পৌরসভার মেয়রের কক্ষ ভাংচুর করে সন্ত্রাসীরা এমন দাবী করেন মেয়র।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কাউন্সিলরদের কক্ষে এ সংবাদ সম্মেলন চলাকালে কাউন্সিলররা আরো বলেন, গত ১২ সেপ্টেম্বর বেলকুচি ডিগ্রী কলেজে কলেজের কথিত ভিপি মিঠু বিশ্বাস ও রেদোয়ান বিশ্বাস একই কলেজের শিক্ষার্থী ভাঙ্গাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রমানিকের ছেলে শাকিলকে অকথ্য ভাষায় গালি গালাজ করে কলেজ থেকে বের করে দেয়। বিষয়টি জানাজানি হলে তার সহপাঠি সহ অন্যান্যরা মিঠু বিশ্বাসের কাছে গেলে তিনি এ সময় পালানোর চেষ্টা করেন। পরে তিনি ধাওয়া খেলে পৌরসভা চত্বরে ঢুকে পড়েন। ধাওয়াকারীরাও তার পিছু নিয়ে পৌরসভার মধ্যে ঢুকে পড়ে। এ সময় ধাওয়াকারীরা উত্তেজিত হয়ে পড়লে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বিষয়টি সমঝোতা করে ধাওয়াকারীদের ফেরত পাঠিয়ে দেয়। তবে এ সময় কোন ভাংচুরের বা গুলির কোন ঘটনা এখানে ঘটেনি। কিন্তু বিষয়টি নিয়ে পৌর মেয়র তার কাছে চাঁদাবাজি ও তাকে লাঞ্ছিত করার দাবী করে একটি মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা। তদন্ত করলে আসল সত্য বেড়িয়ে আসবে। এ সময় কাউন্সিলরা আরো বলেন, পৌরসভার কোন কাজেই কাউন্সিলদের মূল্যায়ন করা হয়না। মেয়র স্বৈর শাসনের মাধ্যমে যা খুশী তাই করেন।

সংবাদ সম্মেলন চলাকালে পৌর মেয়র আশানূর বিশ্বাস পৌর ভবনের কাউন্সিলরদের কক্ষে এসে উপস্থিত সাংবাদিক সহ কাউন্সিলদের সাথে অশালীন আচরন করেন। পরে তিনি তার বক্তব্যও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
পৌর মেয়র আশানূর বিশ্বাস জানান, ঘটনার সুত্রপাত তার পারিবারিক কারনে। মূল অভিযুক্ত উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা তার মেয়ের জামাই সাজেদুলের ছোটভাই। পৌরসভায় রেজার স্ত্রী’র চাকরী দেয়া ও রেজাকে বিভিন্ন সময়ে পৌরসভার ঠিকাদারী কাজ না দেয়াকে কেন্দ্র করেই রেজা তার উপর ক্ষিপ্ত। সে কারনেই গত ১২ তারিখে রেজা ও তার সহযোগীরা পৌরসভায় ঢুকে ভাংচুর ও তার উপর আক্রমন করতে তার কক্ষের দরজা ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু দরজা ভাঙ্গতে না পারায় তিনি প্রানে বেঁচে যান। তবে পৌরসভায় কোন গুলির ঘটনা ঘটেছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌরসভার বাইরে তিনি গুলির শব্দের কথা শুনেছেন। তবে পৌর ক্যাম্পাসের মধ্যে কোন গুলির ঘটনা ঘটেনি। গুলির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কেন তিনি তার প্রতিবাদ করেননি সে প্রশ্নের কোন জবাব দেননি তিনি।

পৌর ভবন ভাংচুরের ঘটনায় পৌরসভার কোন কর্মকর্তা-কর্মচারীও কোন কথা বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, দু’পক্ষের বিবাদের কারনে তারা ভীত সন্ত্রস্ত্র। তবে স্থানীয়রা জানায়, বিগত সময় থেকেই পৌর মেয়র তার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে নানা কুট কৌশলের আশ্রয় নেন। এর আগেও মেয়রের সাথে পৌর কাউন্সিলদের বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় তার নিষ্পত্তি হয়। এ ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়েছে। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, মামলা দুটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)