শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষ : পুলিশসহ আহত-৫
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষ : পুলিশসহ আহত-৫
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষ : পুলিশসহ আহত-৫

---বান্দরবান প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.১৩মি.) বান্দরবানের পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চার পুলিশসহ পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ১৫ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,
আহতরা হলেন : কনস্টেবল মো. শাহারিয়ার (২০), সাখাওয়াত হোসেন (২২), হাসান আল মামুন (২১) এবং নাজমুল হাবিব (২০)। অপরদিকে পুলিশের হামলায় পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আহত হয়েছে এবং আহত অবস্থায় পুলিশ তাকে আটক করেছে।
আহত কনস্টেবল শাহারিয়ার ও হাসান জানান, রাজার মাঠে কয়েকজন যুবক বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় সেখানে থাকা পুলিশ কনস্টেবলরা বাধা দেয় তাদের। এ নিয়ে ঐ যুবকদের সাথে পুলিশ কনস্টেবলদের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসাও করে দেয়। কিন্তু পুলিশ কনস্টেবলরা রাজার মাঠ হতে সরে যাওয়ার সময় কিছু দূরে আসলে একদল যুবক লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হামলাকারী যুবকরা ছাত্র লীগের নেতাকর্মী ছিল।
এ দিকে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বান্দরবান প্রতিনিধিকে জানান, জেলা শহরের রাজারমাঠ সড়ক দিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় সেখানে থাকা পুলিশ কনস্টেবলরা বাধা দেয়, এ সময় উপরের দিকে তাকিয়ে মোটরসাইকেল চালানো নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের কয়েকজনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাত্রলীগের আশপাশের নেতাকর্মীরা রাজারমাঠে দায়িত্বরত ৪ পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর করে।
পরে আহত অবস্থায় চার পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে এ ঘটনা নিয়ে ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহরের রাজারমাঠ এলাকাসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের উপর হামলায় জড়িতদের আটকে বিভিন্নস্থানে তল্লাশি চালানো হচ্ছে।
বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনী সুশীল বলেন, মোটর সাইকেল চালানো নিয়ে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সদস্যদের মধ্যে অপ্রীতিকর ঘটনাটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু না। এবং ইতি মধ্যে আমাদের ছাত্রলীগের এক সদস্যকে আটকও করেছেন পুলিশ।
বান্দরবানের পুলিশ সুপার জানান, ঘটনাটি তদন্তে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ারকে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)