শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা প্রতিবাদে রংপুরে মানববন্ধন
হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা প্রতিবাদে রংপুরে মানববন্ধন
![]()
রংপুর প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর শনিবার রংপুর টাউন হলের সামনে রংপুর বিভাগের হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা (হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ ও খাবার খেতে বাধা) এর প্রতিবাদে মুখে কাল কাপড় বেধে প্রতিবাদী মানববন্ধন ও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য প্রদান করা হয়।
মানববন্ধনে রংপুর বিভাগের প্রতিটি জেলার হরিজন যুব প্রতিনিধিগণ অংশ করেন। প্রতিবাদী মানববন্ধনে বক্তারা রংপুর বিভাগের হরিজন জনগোষ্ঠীর প্রতি চলমান অস্পৃশ্যতা নামক মানবাধিকার লংঘনের ঘটনাকে মানবতা বিরোধী ও মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরোধী কর্মকান্ড হিসেবে অবহিত করেন। হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা চর্চা বন্ধে মুক্তিযুদ্ধ চেতনার বিশ্বাসী ও সচেতন সকল নাগরিকদের সোচ্চার হবার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগের আহ্বায়ক রাজেশ বাসফোড়, দীপক বাসফোড়, জয় বাসফোড়, ঘুগলু বাসফোড়, ধরমেন্দ্র বাসফোড়, রাজকুমার বাসফোড়, বাবু বাসফোড়, সাজু বাসফোড়, সুরেশ বাসফোড়, সোহাগ, রিজু, সুমন, ও রাজু বাসফোড়সহ রংপুর বিভাগে ৮টি জেলার হরিজন যুব প্রতিনিধিরা।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে