শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সিএইচটি মিডিয়ার ৩য় বর্ষপূর্তি উদযাপিত
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সিএইচটি মিডিয়ার ৩য় বর্ষপূর্তি উদযাপিত
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে সিএইচটি মিডিয়ার ৩য় বর্ষপূর্তি উদযাপিত

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি:: (৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) অবসান হোক বৈষম্যের স্লোগানকে সামনে রেখে নানা ঘাত প্রতিঘাত জেল জুলুম মামলা হামলা প্রতিহত করে নিজস্ব বৈষম্যহীন গতিতে এগিয়ে চলা দেশের বহুল প্রচারিত জাতীয় অনলাইন গনমাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’র প্রচার ৩য় বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে আজ ১৭ ডিসেম্বর রবিবার মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চলনায়, বীর মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হাসিনা বেগম। বিশেষ অতিথী ছিলেন, বরগুনা জেলার বেতাগী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সাইদুল ইসলাম মন্টু, সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মো. ফিরোজ আলম জুয়েল, ধ্রুবতারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা বিষায়ক সম্পাদক ও সিটিজেনভয়েস ২৪ ডটকম অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক অলি আহমেদ, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রুহুল আমীন কবির হাং, ও ৩নং আমাড়াগাছিয়া ইউপি সদস্য মো. কাদের জোমাদ্দার প্রমুখ।

কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সিএইচটি মিডিয়ার বর্ষপূতি উদযাপন অনুষ্ঠান আলোচনার পরে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।

এসময়, অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দ ভবিষাৎ অনলাইন গনমাধ্যমের প্রথম সারির গণমাধ্যম হিসাবে সিএইচটি মিডিয়ার প্রচার প্রসার লাভ ও সিএইচটি মিডিয়া দুরন্ত গতিতে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। এসময়, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক প্রকাশক, নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি আইনে ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে সমাজের দর্পন কলমের সৈনিকদের নি:স্ব করার অপচেষ্টার তীব্র নিন্দাও প্রকাশ করেন উপস্থিত আলোচকরা।





আর্কাইভ