শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশে কী আছে ?
প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশে কী আছে ?
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশে কী আছে ?

---ঢাকা প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিস পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল মঙ্গলবার এই নোটিশ পাঠানো হয় বলে অনলাইন গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান।

এ ছাড়া আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই উকিল নোটিশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের করতে বলা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গতকাল ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর এই উকিল নোটিস পাঠান। যেখানে আগামী ৩০ দিনের মধ্যে ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও তা সংবাদ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর গণভবনে কম্বোডিয়া সফরের ওপর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানান, সৌদি আরবে জিয়া পরিবারের বিপুল সম্পদ রয়েছে। তবে এ নিয়ে দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম খবর প্রকাশ না করায় তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি। সাংবাদিকরা বিনা পয়সায় শপিংয়ের সুযোগ পেয়ে এই খবর চেপে গেছেন কি না তাও জানতে চান প্রধানমন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশে কী আছে ?
---আইনি নোটিশ :
রেজিস্টার্ড ডাকযোগে (উইথ এ/ডি) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

মিসেস শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
এবং
প্রেসিডেন্ট
বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও, ঢাকা- ১২১৫

সূত্র : আইনি নোটিশ

মাননীয় প্রধানমন্ত্রী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সড়ক নং- ৮৬, বাড়ি নং- ০৬, গুলশান- ০২, ঢাকা ১২১২ কর্তৃক নির্দেশিত হয়ে আমরা এতদ্বারা আপনাকে নিম্নরূপ জানাচ্ছি যে,

বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি তিন বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি বিরোধী দলের নেতা হিসেবেও দুইবার নির্বাচিত হন। তিনি দেশের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। তাঁর প্রয়াত স্বামী শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে একজন সেক্টর কমান্ডার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করা হয়।

গত ৭ ডিসেম্বর ২০১, গণভবনে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংকালে আপনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মানহানিকর বিবৃতি দিয়েছেন যা ইলেক্ট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে এবং সব দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা এবং অনেক সামাজিক মিডিয়া আউটলেটে মুদ্রিত ও প্রচারিত হয়েছে।

উক্ত মিডিয়া ব্রিফিংকালে আপনি বেগম জিয়ার বিরুদ্ধে কিছু মিথ্যা এবং বিদ্বেষপরায়ণ বিবৃতি দিয়েছেন; আপনি বলেছেন যে সৌদি আরবে বেগম খালেদা জিয়া একটি শপিং মলের মালিক এবং সেখানে তাঁর বিপুল সম্পদ রয়েছে এবং তিনি মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত। আপনি তাঁর পুত্রদের সম্পর্কেও কিছু মিথ্যা উক্তি করেছেন।

আপ‌নি বেগম খা‌লেদা জিয়া একং তাঁর পুত্রদের সম্প‌র্কে যে অভিযোগ এনেছেন তা সাজা‌নো, বা‌নোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং বি‌দ্বেষমূলক। বাংলাদেশের নি‌র্দোষ ও প‌রিছন্ন ভাবমূ‌র্তি সম্পন্ন সব‌চে‌য়ে জন‌প্রিয় নেতা হিসেবে খা‌লেদা জিয়ার সুনাম বিনষ্ট করার হীন উদ্দেশ্যে প‌রিকল্পিতভাবে আপ‌নি এসব অভিযোগ এনেছেন। আপনার এই মিথ্যা উদ্দেশ্য প্রণো‌দিত এবং বি‌দ্বেষপূর্ণ বিবৃ‌তি বাংলা‌দে‌শের মানুষ ও বিশ্বজ‌নের কা‌ছে তার ভাবমূ‌র্তি‌কে খা‌টো করার অভিস‌ন্ধি‌তে তৈরি। খা‌লেদা জিয়া এবং তাঁর প‌রিবা‌রের সদস্যদের বিরুদ্ধে আপনার এই মিথ্যা অভিযোগ তাঁর প্রতি অবমাননা ও ঘৃণার সৃ‌ষ্টি এবং তাঁকে হাস্যকর করার উদ্দেশে করা হ‌য়ে‌ছে।

খা‌লেদা জিয়া ও তাঁর প‌রিবারের সদস্যদের বিরুদ্ধে আপনার এই অপবাদমূলক দীর্ঘ বিবৃ‌তি পরিকল্পীতভা‌বে তাকে রাজ‌নৈ‌তিক ক্যা‌রিয়ার ধ্বংস করার জন্য এবং আপনার নি‌জে‌র রাজ‌নৈ‌তিক সু‌বিধা লা‌ভের হীন উদ্দেশে ডিজাইন করা হ‌য়ে‌ছে। আপনার এই বেপ‌রোয়া ও বি‌দ্বেষপূর্ণ কটূক্তি একাধা‌রে পর‌নিন্দা, অপবাদপূর্ণ ও মানহা‌নিকর, যা খা‌লেদা জিয়ার স‌র্বোচ্চ সুনাম সম্মান সততা এবং মর্যাদা‌কে বিনষ্ট করার এবং দে‌শে ও বি‌দে‌শে তাঁকে সামা‌জিক ও রাজ‌নৈ‌তিকভা‌বে খাটো করার হীন উদ্দেশ্যে করা হ‌য়ে‌ছে। এই মানহা‌নিকর বিবৃ‌তির কার‌ণে অপূরণীয় লোকসান ও ক্ষ‌তি হ‌য়ে‌ছে যার জন্য আইনত আপ‌নি দায়ী।

উপ‌রে বর্ণিত প‌রি‌প্রে‌ক্ষি‌তে অত্র আইনি নো‌টি‌শের মাধ্যমে আমরা আপনাকে বেগম খা‌লেদা জিয়ার নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জান‌া‌চ্ছি এবং উক্ত ক্ষমা অত্র আই‌নি নো‌টিশ প্রা‌প্তির ৩০ (ত্রিশ) ‌দি‌নের ম‌ধ্যে সব জাতীয় দৈ‌নিকের প্রথম পৃষ্ঠায়, ইলেকট্রনিক মি‌ডিয়া, অনলাইন সংবাদপত্র এবং সামা‌জিক মাধ্যমে আউট‌লে‌টে যথাযথভা‌বে প্রকাশ ও প্রচার করার আহ্বান জানা‌চ্ছি, অন্যথায় আপনার বি‌দ্বেষপূর্ণ, মানহা‌নিকর এবং কপট ও কু‌টিল বিবৃ‌তির কার‌ণে আপনার বিরু‌দ্ধে ক্ষ‌তিপূরণ আদা‌য়ের নি‌মি‌ত্তে ব্যবস্থা গ্রহ‌ণের জন্য আমা‌দের উপ‌রে নি‌র্দেশ র‌য়ে‌ছে।

আপনার বিশ্বস্ত
এ এম মাহবুবউদ্দিন খোকন
ব্যা‌রিস্টার অ্যাট ল





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ