শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সৌন্দর্য্য প্রেমীদের সেলফীসেতু এখন অপরাধীদের অভয়ালন্য
প্রথম পাতা » অপরাধ » সৌন্দর্য্য প্রেমীদের সেলফীসেতু এখন অপরাধীদের অভয়ালন্য
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌন্দর্য্য প্রেমীদের সেলফীসেতু এখন অপরাধীদের অভয়ালন্য

---সিলেট প্রতিনিধি :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৬মি.) সিলেটের সুরমা নদীর উপর নির্মিত কাজীর বাজার সেতুতে সিলেটের সৌন্দর্য্য প্রিয় মানুষসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে এসে সৌন্দর্য উপভোগ করতেন। যদি নগরীর যানজট নিরসনের লক্ষ্যে সেতুটি স্থাপন করা হয়েছিল কিন্তু উদ্বোধনের পর এটি পর্যটন স্পট হিসেবে পরিচিত লাভ করে।

‘কাজির বাজার পিসি গার্ডার সেতু’ উদ্বোধনের শুরুতে খুব জাকজমক পূর্ণ ছিল। উপরে লাল-নীল আলোকবাতি সেতুটিকে আরো সৌন্দর্যমন্ডিত করে গড়ে তুলেছিল। সেতুর এতোই সুন্দর ছিল এ সেতুটি দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। মন ভোলানো সোন্দর্য্য যা সহজেই আকৃষ্ট করে সৌন্দর্য্যপ্রেমিদের।

ফলে সৌন্দর্য্যের আহবানে প্রতিদিন বিকালে, ঈদ ও পূজার সময়ে বিশেষ করে প্রতিটি সরকারি বন্ধের দিনে এ ব্রীজে ভীড় জমায় সোন্দর্য্য প্রিয় মানুষেরা। মানুষের প্রাণ খুলে ঘুরে বেড়ানোর একটি স্পট হলো কাজীরবাজার সেতু। যান্ত্রিক জীবন থেকে বেড়িয়ে এসে খোলা আকাশের নিচে একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে এ সেতু।

সিলেটবাসীর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই বললেই চলে। উদ্বোধনের পর থেকেই যানবাহনের চেয়ে মানুষের পদচারণায় মুখর ছিল ব্রীজটি। সুযোগ পেলেই মানুষ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বন্ধব নিয়ে ঘুরতে আসছেন এখানে। আর সেই সাথে চলছে সেলফীবাজি।

সেতুটি উদ্বোধনের শুরু থেকে প্রবেশমুখ থেকে শেষ প্রান্ত পর্যন্ত ছিল মানুষের ভীড়। সবাই আসতেন শান্ত বিকেল, সূর্যাস্ত, আর কোমল পরিবেশ উপভোগ করার জন্য। আর মানুষের পদচারণা দেখে অনেক চটপটি আর ফুসকা ব্যবসায়ীরাও ভিড় করছেন সেখানে। বাদ পরেনি আইস ক্রীম, চটপটি-চানাচুর আর বাদাম ওয়ালারা। ভ্রাম্যমান চা ওয়ালা ছাড়াও ভ্যানগাড়ি দিয়ে চা বিক্রি করছেন অনেকে। আর ক্রেতাদের বসানোর জন্য চেয়ার-টেবিল সাজিয়ে রেখেছেন এসব ক্ষুদ্র দোকানিরা। তরুণ তরুণী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সংস্কৃতি কর্মী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরীজীবিরাও আসছেন পরিবার নিয়ে ঘুরতে। আর আনন্দের মুহুর্তগুলোর স্মৃতি ধরে রাখতে তুলছেন একের পর এক ছবি। তাই এ ব্রীজ সেলফী ব্রীজ নামে পরিচিত লাভ করে।

কিন্তু বর্তমানে কাজীর বাজার ব্রীজের সেই মনোমুগ্ধকর সৌন্দর্য আর নেই। একসময় ব্রীজের দেয়াল ঘিরে ছিল পর্যটকদের ভীড়। আর এখন সেই দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন প্রতিচ্ছবি। দেয়ালে আকা রংতুলি এক সময় পর্যটকদের মানুষের মন জয় করতো কিন্তু এখন সে সৌন্দর্যটা আর নেই। দেয়ালে দেয়ালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের পোষ্টার লাগানো হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ছাত্র মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী), ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লেখনি, পোস্টার লাগানো হয়েছে। যাতে দিন দিন ব্রীজের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।

তাছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পড়ে এলাকার যুব সমাজ ব্রীজে আড্ডা দিতে যায়। তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে সেখানে বিভিন্ন জন্মদিনের পার্টি, অনুষ্ঠান করে থাকে। গত ২ দিন আগেও এক যুব সংগঠক স্থানীয় পথশিশুদের নিয়ে জন্মদিনের পার্টি করেন। কিন্তু সম্প্রতি ঐ ব্রীজকে পুঁজি করে একটি কুচক্রি মহল তাদের অশুভ ফায়দা হাসিল করছে। সন্ধ্যা পড়েই একটি মাদক চক্র এখানে এসে ইয়াবা ফেনসিডিল বিক্রি করতে থাকে। এ চক্রের সদস্যরা ছন্মবেশে চলাফেরা করে।

স্থানীয়রা জানায়, প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে মাদক ব্যবসায়ীরা এখানো জড়ে হয় এবং ইয়াবা, ফেনসিডিল সহ মাদকদ্রব্য বিক্রি করতে থাকে। যেটা এক সময় দর্শনীয় স্পট ছিল সেটা এখন মাদক বিক্রেতাদের স্পটে পরিণত হয়েছে। মাদক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে ঐ এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হবে খুব শ্রীঘ্রই।

সরেজমিন ঘুরে দেখা যায়, ফুসকা, আইস ক্রীম, চটপটি-চানাচুর বাদামওয়ালা আর ভ্রাম্যমান চা ওয়ালারা ব্রীজের অর্ধেক রাস্তা জুড়ে আছে। জনসাধারণের চলাচলের জন্য ব্রীজের পাশে যে জায়গাটুকু রাখা হয়েছে ঐ জায়গায় এখন চটপটিওয়ালার দখলে। এতে পথচারীরা চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে।

চটপটিওয়ালার দোকান অতিক্রম করে যেতে হলে রাস্তার মাঝমাঝিতে চলাচল করতে হয়। পর্যটক, শিশু বাচ্চা সহ পথচারীরা চলাচলে যেকোন সময় বড় ধরণের দূঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এব্যাপারে চটপটিওয়ালাদের সাথে কথা বললে তাদের এই আধিপত্য বিস্তারের আসল রহস্য উঠে আসে।

জানা যায়, দৈনিক ও মাসিক হারে প্রতিটি ভাম্যমান ব্যবসায়ীরা চাঁদা প্রদান করে আসছেন। পুলিশ ও রাজনৈতিক নেতারা গুণছেন অবৈধ এ টাকা। তাই ভাম্যমান এ ব্যবসায়ীরা এভাবেই দাপট খাটিয়ে ব্যবসা করে আসছে।

উল্লেখ্য, সিলেটের যানজট নিরসনে ১৮৯ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সিলেট জেলার সুরমা নদীর উপর নির্মিত কাজীর বাজার সেতু ২০১৫ সালের ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

৩শ’ ৯১ মিটার দৈর্ঘ্য ও ১৮ দশমিক ৯০ মিটার প্রস্তের (উভয় পার্শ্বে) এই সেতুর শহরের প্রান্তে ২৩০ মিটার দৈর্ঘ্য ও দক্ষিণ সুরমা এলাকায় ৬৩৫ মিটার দৈর্ঘ্যরে এপ্রোচ দিয়ে সড়ক নির্মাণ করা হয়।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ