রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে ইয়াবাসহ সেনাবাহিনীর ২ সৈনিককে আটক করেছে পুলিশ
চট্টগ্রামে ইয়াবাসহ সেনাবাহিনীর ২ সৈনিককে আটক করেছে পুলিশ
অনলাইন ডিজিটাল ডেস্ক :: (১৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.১৮মি.) চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। আটক দুজন সেনাবাহিনীর সৈনিক (সিপাহী) পদে কর্মরত আছেন বলে জানিয়েছেন ওসি সৈয়দুল মোস্তফা।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে তাদের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে আটক করা হয়েছে।
আটক দুজন হলেন, নেত্রকোণার মো.সিহাব উদ্দিন (৩৮) ও নাটোরের শফিকুল ইসলাম (২৮)।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, দুজন চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বাস থেকে তারা মইজ্যারটেক এলাকায় নেমে যান। আমাদের সাদা পোশাকের টিমের সদস্যদের সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে। সেখানে ইয়াবাগুলো পাওয়া যায়।
আটক দুজনকে আইন অনুযায়ী সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। সূত্র : সি প্লাস টিভি





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই