শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় চলতি মৌসুমে ৯ হাজার ৭৬০ হেক্টর বোরো আবাদের সম্ভবনা
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় চলতি মৌসুমে ৯ হাজার ৭৬০ হেক্টর বোরো আবাদের সম্ভবনা
সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় চলতি মৌসুমে ৯ হাজার ৭৬০ হেক্টর বোরো আবাদের সম্ভবনা

---নওগাঁ প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৭মি.) বন্যায় সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে ধান আবাদে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন নওগাঁর কৃষকরা। চলতি মৌসুমে এরই মধ্যে জেলায় ৯ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করা সম্পন্ন হয়েছে, যা গত মৌসুম থেকে ৩০০ হেক্টর বেশি। ফলে আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় লক্ষ্যমাত্রায় চেয়ে বেশি জমিতে ধান আবাদের সম্ভাবনা দেখছেন সংশিষ্টরা।
কৃষি বিভাগ জানিয়েছে, বোরো ধান রোপণের আর বেশি বাকি নেই। জেলার প্রায় প্রতিটি উপজেলার বীজতলা তৈরি শেষ। সরকারিভাবে ধানের দাম বৃদ্ধি করায় এবার কৃষকরা আরো বেশি উজ্জীবিত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় ৫২০ হেক্টর জমিতে হাইব্রিড জাত ও ৯ হাজার ২৪০ হেক্টর জমিতে উচ্চফলনশীল (উফশী) জাতের বীজতলা তৈরি করা হয়েছে, যা দিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩৮১ হেক্টর জমিতে বোরো আবাদ করা যাবে। এবার বোরো ধানের আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনোজিত কুমার মল্লিক।
কৃষকরা জানান, তারা অনেকেই ধান আবাদ করে ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতির শিকার হন। কিন্তু এবার বাজারমূল্য বেশি হওয়ায় পতিত ও আম বাগানের জমিতেও তারা ধানের আবাদ করছেন। এর মধ্য দিয়ে তারা গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন।
সাপাহার সদর ইউনিয়নের কুচিন্দা গ্রামের কৃষক খায়রুল আলম জানান, তিনি পাঁচ কাঠা জমিতে ১৮ কেজি বীজ দিয়ে বীজতলা তৈরি করেছেন। কিছুদিনের মধ্যেই জমিতে এগুলো রোপণ করা হবে।
সদর উপজেলার রামরায়পুর গ্রামের কৃষক আজিজুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রতি বছর তিনি ৬০ বিঘা জমিতে বোরো আবাদ করেন। গত কয়েক বছর ধানের দাম কম থাকায় তার প্রচুর লোকসান হয়। গত বছর অসময়ের বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হয়। এবার তিনি ক্ষতি পুষিয়ে নিতে আড়াই বিঘা জমিতে সাড়ে চার মণ ধানের বীজতলা তৈরি করেছেন।
মহাদেবপুর উপজেলার চকরাজা গ্রামের কৃষক লোকমান আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে বোরো আবাদ করবেন। এজন্য বীজতলা তৈরির কাজও শেষ।
সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের কৃষক নকিম উদ্দীন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সব মিলিয়ে বোরো আবাদে প্রতি বিঘায় প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে এবার প্রতি বিঘা জমিতে প্রায় ২০ মণ ধান উৎপাদন হবে। প্রতি মণ ধান ৮০০ টাকায় বিক্রি করতে পারলেও প্রতি বিঘায় ৬ হাজার টাকা লাভ হবে





আর্কাইভ